সংবাদ প্রতিদিন ডিজিটলা ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য ২১ দিনের লকডাউন (lock down) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যগুলিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে। এই অবস্থায় স্থল, বায়ু ও নৌ-সেনা, প্রতিরক্ষা ও অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের স্থানীয় প্রশাসনগুলিকে সাহায্য করার নির্দেশ দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। করোনা যুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান জানালেন।
Defence Minister Rajnath Singh chairs a review meeting with the Chief of Defence Staff and Chiefs of Army and Navy on the Ministry’s preparedness for tackling COVID-19. pic.twitter.com/n2sxXC4E8j
Advertisement— ANI (@ANI) March 26, 2020
Advertisement
বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বানে। সেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, স্থল, বায়ু ও নৌ-সেনার প্রধান এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রাজনাথ সিং। কীভাবে এই মারণ ভাইরাসের কবল থেকে দেশবাসীকে রক্ষা করা হবে সেই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সেখানে প্রতিরক্ষা মন্ত্রীকে সেনা আধিকারিকরা বলেন, এখনও পর্যন্ত তাঁদের তত্ত্বাবধানে থাকা কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে ১ হাজার ৪৬২ জন মানুষকে রাখা হয়েছিল। তার মধ্যে ৩৮৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১০৭৩ জনকে বর্তমানে মানেসর, হিন্দান, জয়সলমির, যোধপুর ও মুম্বইয়ের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আরও ৯৫০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার তৈরি রাখা হয়েছে।
[আরও পড়ুন: দেশে প্রথম, করোনা চিকিৎসায় ১০০০ শয্যার হাসপাতাল ওড়িশায় ]
এর পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(DRDO)-র ল্যাবগুলিতে ২০ হাজার লিটার স্যানিটাইজার তৈরি করে বিভিন্ন সংস্থাকে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার লিটার স্যানিটাইজার ও ১০ হাজার মাস্ক দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। এছাড়া বিভিন্ন বেসরকারি কোম্পানির সঙ্গে জুটি বেঁধে সুরক্ষিত পোশাক ও ভেন্টিলেটার বানাচ্ছে তারা।
[আরও পড়ুন: মেলেনি খাবার, ১৩৫ কিলোমিটার রাস্তা হেঁটে লকডাউনে বাড়ি ফিরলেন দিনমজুর]
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!