চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: কয়েকদিন আগেই ‘করোনা মাতা’র পুজোয় মেতেছিল বারাবনি, আসানসোল ও রানিগঞ্জের বাসিন্দারা। এবার মাঠের মধ্যে গজিয়ে ওটা বিশালাকার ছত্রাককে ‘করোনা দেবতা’ রূপে পুজো করা হল রানিগঞ্জের হাড়াভাঙা আদিবাসী পাড়ায়। সামাজিক দূরত্বের বিধি ভেঙে ভিড় জমালেন বহু মানুষ। কেউ জ্বেলে দিলেন ধূপ। কেউ দিলেন ফুল। পড়ল প্রণামীও। আর গোটা পুজোই ক্যামেরাবন্দি করলেন এলাকার যুবক-যুবতীরা।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দিলীপ বাদ্যকর বলেন, “রবিবার বাচ্চারা মাঠের মধ্যে খেলতে খেলতে দেখতে পায় ওই বিশালাকার ছত্রাকটিকে। আমাদের বিশ্বাস ওই ছত্রাকটি ‘করোনা দেবতা’। ওই দেবতাকে পুজো করলেই করোনার সংক্রমণ থেকে মুক্তি পাব আমরা। সেই কারণেই পুজোর আয়োজন।”

[আরও পড়ুন: পর্যটকদের স্বাগত জানাতে তৈরি মন্দারমণি, এখনই খুলছে না দিঘার হোটেল]
এই খবর পাওয়ার পর ঘটনার তীব্র প্রতিবাদ করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিলের সদস্য কিংশুক মুখোপাধ্যায় বলেন, “কিছু মানুষের অজ্ঞতায় ‘করোনা দেবতা’র সৃষ্টি হল। বর্ষাকালে ছত্রাকে জন্ম হবে, এটাই স্বাভাবিক। তাতে আশ্চর্যের কিছু নেই। বাংলার মাঠে ঘাটে বিভিন্ন রকম ছত্রাক পাওয়া যায়। এই ছত্রাক কোন প্রজাতির সে সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার বদলে পুজো অর্চনা করা অযৌক্তিক। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।” বিজ্ঞানমঞ্চের তরফে বারবার এই ঘটনার বিরোধিতায় সুর চড়ালেও তাতে কর্ণপাত করছে না আমজনতা, লাগাতার করোনা পুজো তারই প্রমাণ।
[আরও পড়ুন: মহারাষ্ট্র থেকে ফিরে পরিত্যক্ত গোডাউনে কোয়ারেন্টাইন যাপন! সাপের কামড়ে মৃত্যু পরিযায়ীর]
সর্বশেষ খবর
-
অখিলেশের ‘চার আনা’ মন্তব্যই ঘুরিয়ে দেবে উত্তরপ্রদেশের নির্বাচন! কোন পথে জাঠ মন?
-
হরমুজে সেনা মোতায়েনে আমেরিকাকে ‘না’ দক্ষিণ কোরিয়ার! ট্রাম্পের ‘চাপ’ উড়িয়ে দিল সিওল
-
শিশুখাদ্যেও বিষ? এবার নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নোটিস পাঠাল কেন্দ্র
-
বিপর্যয়ের আতঙ্ক! পুজোর পর্যটনে উত্তরকে টেক্কা দক্ষিবঙ্গের, জঙ্গলমহলও ‘হাউসফুল’
-
নন্দীগ্রাম ভোটে কংগ্রেসকে সমর্থন ‘সর্বহারা’ মমতার, জল্পনা উসকে বললেন, ‘সিস্টার পার্টি’