মলয় কুণ্ডু: দুর্গাপুজো (Durga Puja 2021) চলাকালীন রাজ্যের কোভিডবিধি আরও শিথিল করল নবান্ন। শনিবার রাতে নবান্নের তরফে জারি করা নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১১টার পরও রেস্তরাঁ-সহ সমস্ত দোকান খোলা রাখা যাবে। বেশি রাত পর্যন্ত খোলা থাকবে বার-ও। তবে এই নির্দেশিকা কার্যকর হবে শুধুমাত্র ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। প্রসঙ্গত, এই সময়কাল রাজ্যের রাত্রিকালীন কারফিউ-ও তুলে দিয়েছে রাজ্য সরকার।
পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আগেই শিথিল করা হয়েছে কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা। উৎসবের দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত উৎসবের সময় যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ অক্টোবর থেকে ফের চালু হবে নাইট কারফিউ। এরপর বার, রেস্তরাঁও রাতভর খোলা রাখার উপর ছাড় দিল রাজ্য সরকার।
[আরও পড়ুন: কলেজিয়ামের সুপারিশে ছাড়পত্র, নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট]
করোনা (Coronavirus) পরিস্থিতির মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। মে মাস থেকে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। প্রথম দিকে গণপরিবহণ, জিম, রেস্তরাঁ, পার্ক, সিনেমা হল সমস্ত কিছু বন্ধ থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি ছিল। গত বৃহস্পতিবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বাড়ানো হয় বিধিনিষেধের সময়সীমা। আরও একমাস অর্থাৎ ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে জারি থাকবে নিষেধাজ্ঞা। ১ থেকে ৯ অক্টোবর ও ২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাত ১১ থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ।
[আরও পড়ুন: কলকাতায় ফের ভাঙল বিপজ্জনক বাড়ি, মৃত্যু অন্তত দু’জনের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন