পুজোর মুখেই চুলের হাল বেহাল! বারবার আঁচড়েও জট পড়ছে। দৃশ্যমান হয়েছে চুলের ফেটে যাওয়া ডগা। ফলে চিন্তায় ভাঁজ পড়েছে ভ্রুতে। ধুলোবালি, দূষণ, অতিরিক্ত তাপ এবং রাসায়নিক প্রসাধনীর ব্যবহার চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। কিন্তু ঠিক কোন কারণে হচ্ছে এমনটা, বুঝবেন কী করে? এক্কেবারে ছোট করে চুল ছেঁটে ফেলতে পারলে তবেই কি স্রেফ মুক্তি পাওয়া যাবে এমন সমস্যা থেকে (Durga Puja Hair Care)?
আরও পড়ুন:
রূপটান বিশারদরা বলেন, আমাদের রোজের ছোটখাটো কিছু অভ্যাসের কারণেও প্রভাবিত হয় চুলের স্বাস্থ্য। অজান্তেই চুলের দীর্ঘমেয়াদি ক্ষতির জন্য দায়ী হই আমরাই।

১. নিয়মিত চুলের ডগা ছাঁটুন
স্প্লিট এন্ডসের সমস্যা কমাতে নির্দিষ্ট সময় অন্তর চুলের ডগা ছাঁটা জরুরি। চুলের ফাটা অংশ তেল বা হেয়ার মাস্ক দিয়ে জোড়া লাগানো যায় না। অনেকেই লম্বা চুল রাখতে ভালোবাসেন বলে ডগা ফেটে যাওয়া সত্ত্বেও তা কাটতে চান না। কিন্তু ডগা ট্রিম না করলে চুল যতই লম্বা হোক না কেন, দেখতে ভালো লাগবে না।
২. অতিরিক্ত তাপ থেকে চুলকে বাঁচান
নিয়মিত হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার কিংবা কার্লার ব্যবহারের ফলে চুলের আর্দ্রতা কমে গিয়ে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া হিট স্টাইলিং এড়িয়ে চলুন। একান্ত করতেই হলে, আগে চুলে হিট প্রোটেকট্যান্ট লাগান।
৩. সাবধানে চুল আঁচড়ান
চুল আঁচড়ানোর পদ্ধতিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভিজে চুল বেশি সংবেদনশীল থাকে। জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যায়, ডগা ফাটার সমস্যা বাড়ে। তাই চুলের জট ছাড়াতে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি হলে আরও ভালো। ভেজা চুল তোয়ালে দিয়ে জোরে ঘষে না মুছে আলতো করে জল শুষে নিন।
৪. চুলে তেল ও কন্ডিশনার ব্যবহার করুন
শ্যাম্পু করার পর চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার লাগান। অনেকেই চুলে তেল মাথা পছন্দ করেন না বলে তা একেবারেই বাদ দিয়ে দেন হেয়ারকেয়ার রুটিন থেকে। কিন্তু মনে রাখতে হবে, চুলের স্বাস্থ্য রক্ষাও সঠিক তেলের গুরুত্বও কম নয়।

৫. সুষম খাবার খান
সুস্থ চুলের জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ পদার্থ। তাই প্রতিদিনের খাবারে ডিম, মাছ, ডাল, বাদাম, বীজ এবং শাকসবজি রাখুন। পর্যাপ্ত জল পান করুন।
৬. রাসায়নিক ট্রিটমেন্টের ব্যবহার কমান
বারবার চুলে রাসায়নিক ট্রিটমেন্ট করালে তা চুলের গোড়া দুর্বল করে দেয়। এমন প্রসাধনী ব্যবহার করলে পরবর্তী সময়ে উপযুক্ত কন্ডিশনিং ও যত্নের ব্যবস্থা করুন। রোদ ও ঘর্ষণ থেকে চুলকে বাঁচাতে টুপি বা স্কার্ফ ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গুজরাটের সন্তান, ভারতের গর্ব’, ১৭৪ প্রাণ বাঁচানো রক্তাক্ত পাইলটকে স্যালুট ‘টিম ইন্ডিয়ার’
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় বাড়ল মহুয়ার রক্ষাকবচ, ডিমকাণ্ডেও বহাল নিরাপত্তা
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ