Durga Puja Hairstyle

এবার পুজোয় চুলের সাজে ঘুঙুরের টুংটাং! তুমুল ভাইরাল ‘ঘুংরু’ হেয়ার লুকে চমকে দিন

সম্প্রতি অ্যান্টিলিয়ার গণপতি উৎসবে শানায়া কাপুরকে দেখা গিয়েছে একেবারে ভিন্নমাত্রার এক সাজে। সবচাইতে আকর্ষণীয় ছিল তাঁর হেয়ার স্টাইল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:১৪

options
link
এবার পুজোয় চুলের সাজে ঘুঙুরের টুংটাং! তুমুল ভাইরাল ‘ঘুংরু’ হেয়ার লুকে চমকে দিন
সম্প্রতি অ্যান্টিলিয়ার গণেশ পুজোয় এমনই হেয়ারস্টাইলে সেজে উঠেছিলেন শানায়া কাপুরও।

পোশাক-গয়না-অ্যাক্সেসারিজে সেজে ওঠা যায় নানা রকমভাবে। কেমন সাজলে ভালো লাগবে তা জানতে চাইলে ইন্টারনেটেও ভূরি ভূরি সমাধান পাওয়া যাবে। চিন্তা থাকে কেবল হেয়ারস্টাইল নিয়ে (Durga Puja Hairstyle)। বাকি সবটুকু সাজ মনমতো হলেও চুল বাঁধার কায়দায় রকমফের আনা বেশ কঠিন। হাতে গোনা কয়েক রকম সাজের বাইরে একেবারে অন্যধারার কিছু স্টাইল করতে ইচ্ছে হলেও দ্বন্দ রয়ে যায় মনে।

Advertisement

আসছে পুজোয় চুলের সাজে যদি নতুনত্ব আনতে চান, তা হলে অভিনেত্রী শানায়া কাপুরের সাম্প্রতিক লুকটি রাখতেই পারেন অনুপ্রেরণা হিসেবে। সম্প্রতি অ্যান্টিলিয়ার গণপতি উৎসবে তাঁকে দেখা গিয়েছে একেবারে ভিন্নমাত্রার এক সাজে। এদিন রাজকীয় বেগুনি রঙের শাড়ি ড্রেসের সঙ্গে উজ্জ্বল সোনালি গয়না বেছে নিয়েছিলেন শানায়া। তবে সবচাইতে আকর্ষণীয় ছিল তাঁর হেয়ার স্টাইল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Durga Puja Hairstyle: Add Ghungroos to Your Hair for a Festive Look

Advertisement

সামনে থেকে দেখলে তাতে আলাদা কোনও বিশেষত্ব চোখে না পড়লেও, মাথার পিছনের অংশের চুল সাজিয়ে তোলা হয়েছিল ছোট্ট ছোট্ট ঘুঙুর দিয়ে। এক ঝলক দেখলে মনে হয় যেন চুলে উড়ে এসে বসেছে অসংখ্য জোনাকি! কেবল শানায়া নন, ইদানিং বহু কনটেন্ট ক্রিয়েটরকেই দেখা যাচ্ছে চুল সাজাতে ঘুঙুরের ব্যবহার করতে। খোলা চুলের পাশাপাশি, খোঁপা হোক না বেণী, নানাভাবে সাজিয়ে তোলা যেতে পারে ঘুঙুর দিয়ে। এই তুমুল জনপ্রিয় ট্রেন্ড ‘হ্যাশট্যাগ ঘুংরু’ নামে ইতিমধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

দেখতে সুন্দর তো বটেই, পাশাপাশি এতে রয়েছে এক মজার টুয়িস্ট। এমন হেয়ার স্টাইলে হেঁটে বেড়ালে বা মাথা নাড়ালে, মৃদু টুংটাং আওয়াজ আসে কানে। হেয়ার ও মেকআপ বিশেষজ্ঞদের মতে, ১৯৮০-এর দশকের বিয়ের সাজেও ঘুঙুর লাগানো হেয়ারপিন বেশ জনপ্রিয় ছিল। কনের জুড়ো বা খোঁপার চারপাশে ঘুঙুর লাগানো হত। সেই পুরনো স্টাইলই এবার ফিরছে নতুন রূপে।

বাড়িতেই কীভাবে করবেন?

১। প্রথমে চুলের বেস তৈরি করুন: পছন্দমতো স্লিক বিনুনি, পরিপাটি খোঁপা কিংবা হাফ-আপ ওয়েভ তৈরি করে নিন।

২। ছোট ঘুঙুরের স্ট্রিং বা আলাদা ছোট্ট ঘুঙুর কিনে নিন অনলাইন শপিং সাইট থেকে। চুলের মনমতো অংশে অথবা বেণীর প্রতিটি গাঁটের কাছে ববি পিন বা ইউ-পিন দিয়ে আটকে দিন।

৩। যদি ঘুঙুরের স্ট্রিং কেনেন, তাহলে বিনুনি করার সময়েই চুলের একটি অংশের সঙ্গে ঘুঙুরের স্ট্রিংটিও বেঁধে নিন বিনুনির মধ্যে। খোঁপা করলে তার চারপাশে ঘুঙুরের চেন জড়িয়ে দিন।

৪। চুলের কোনও এক অংশে যেন বেশি ঘুঙুর না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। জায়গায় আটকে রাখতে, স্টাইলিং শেষে হালকা হেয়ারস্প্রে ছড়িয়ে দিন সবের উপর দিয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.