পুজো মানেই তো অনেক হাঁটাহাঁটি— বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে হবে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেল। তাই সবার আগে জরুরি পায়ের যত্ন নেওয়া। প্রতিদিনই অনেকখানি ধকল যায় আমাদের পায়ের ওপর দিয়ে। অথচ ত্বক বা চুলের যত্ন নিলেও পায়ের যত্ন নেওয়ার কথাই মাথাতেই আসে না আমাদের। কিন্তু ফাটা গোড়ালি, রুক্ষ ত্বক হলে সেই পায়ে কি বাহারি জুতো মানায়? চাইলে বাড়িতেই পায়ের যত্ন নেওয়া যেতে পারে। তার জন্য সময় বের করে পার্লারে যেতেই হবে, এমন নয় (Durga Puja Skincare)।
Advertisement
আরও পড়ুন:

Advertisement
প্রতিদিনের যত্নে রাখুন এই অভ্যাসগুলি
Advertisement
- পা পরিষ্কার করার সময় খুব গরম জল এড়িয়ে চলুন। হালকা গরম জল ও মৃদু সাবান ব্যবহার করাই ভালো। সপ্তাহে দুই-তিন দিন হালকা করে পিউমিস স্টোন বা ফুট স্ক্রাব দিয়ে মৃত কোষ পরিষ্কার করুন। তবে অতিরিক্ত ঘষাঘষি করলে ত্বকের ক্ষতি হয়।
- পা ধোয়ার পর ভালোভাবে মুছে সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার লাগান। ইউরিয়া, শিয়া বাটার বা গ্লিসারিনযুক্ত ফুট ক্রিম শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আরামদায়ক, বাতাস চলাচল করে এমন জুতো ও মোজা ব্যবহার করুন।
- রাতে ঘুমানোর আগে পা পরিষ্কার করে, শুকিয়ে নিন। এরপর গোড়ালিতে ময়েশ্চারাইজিং ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নরম সুতির মোজা পরে নিন। এতে রাতভর ত্বকে আর্দ্রতা বজায় থাকে।
- অ্যালোভেরা জেল শুষ্ক ও অস্বস্তিকর ত্বককে শান্ত করতে সাহায্য করে। নারকেল তেলও শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। চাইলে ওটমিল ও দুধ দিয়ে হালকা ‘ফুট সোক’ও তৈরি করতে পারেন। তবে কোনও উপাদান ব্যবহারের পর জ্বালা বা অ্যালার্জি হলে তক্ষুনি তা বন্ধ করুন।

- সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যত্ন নেওয়ার কাজটি নিয়মিত করতে হবে। গোড়ালি ফেটে যাওয়ার পর চিকিৎসা করার চাইতে অনেক বেশি কার্যকরী হয় যদি প্রতিদিন সামান্য সময় নিয়ে পায়ের ত্বককে ময়েশ্চারাইজ করেন। তবে ফাটল গভীর হলে, রক্তপাত বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে কিংবা ডায়াবেটিসের মতো কোনও শারীরিক সমস্যা থাকলে, ভুলেও ঘরোয়া পদ্ধতিতে তা সারাতে যাবেন না। এমন সব পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা