বর্ষায় বৃষ্টি লেগেই রয়েছে। রাস্তায় বেরলেই জল, কাদা। তার ফলে নখের যাচ্ছেতাই অবস্থা। এদিকে, আবার সামনেই পুজো। এই সময় নখের সমস্যা হলেই পুজোর সাজ দফারফা। এই পরিস্থিতিতে ত্বকের পাশাপাশি নখেরও যত্ন (Monsoon Nail Care) নিন। নইলে পুজোয় সাজের দফারফা।
Advertisement
আরও পড়ুন:
প্রথমেই জেনে নেওয়া যাক, বর্ষায় নখে ঠিক কোন কোন সমস্যা দেখা যায়।
Advertisement
- বারবার নখ ভিজে যাওয়ার ফলে তার স্বাভাবিক আর্দ্রতা হারাতে পারে। তাই নখ ভিজে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিন।
- এই সময় নখের চারপাশে সংক্রমণ দেখা দিতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করুন পা সবসময় ভালো করে শুকিয়ে নিতে।
- বর্ষার কাদা জল পায়ে লাগার ফলে নখের বৃদ্ধি কমে যেতে পারে।

Advertisement
- এছাড়া নখের রং বদলে যাওয়ার সমস্যা খুবই স্বাভাবিক। কারও কারও হলুদ আবার কারও নখ কালো হয়ে যায়। তাই এই সময়ে নখ শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভিজে জুতোও বেশিক্ষণ পরবেন না।
- নখ ভিজে থাকার ফলে দুর্বল হয়ে যায়। তাই বারবার ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়। এই সময়ে প্রোটিন, আয়রন, জিঙ্ক, বায়োটিন যুক্ত খাবারদাবার খান। তাতে নখ আরও শক্তিশালী হবে।
এই সমস্যাগুলি দেখলেই পায়ের নখের যত্ন নেওয়া প্রয়োজন। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে যত্ন নেওয়া সম্ভব?
- বাইরে থেকে ফিরে পা ভালো করে ধুয়ে নিন। নরম তোয়ালেতে পা মুছে নিন। এবার হালকা হাতে ময়েশ্চারাইজার মেখে নিন।
- সপ্তাহে একবার পা ভালো করে পরিষ্কার করুন। একটি গামলিতে ঈষদুষ্ণ জল নিন। তাতে একটুকরো লেবু দিন। লেবু না থাকলে ভিনিগারও দিতে পারেন। শ্যাম্পু দিন। এবার পা ৩০ মিনিট ডুবিয়ে রাখুন। ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। তাতেই সুন্দর হবে পা।
মাসে একবার পার্লারে গিয়ে পেডিকিওর করিয়ে নিতে পারেন। তাতে পুজোর আগে পা আরও সুন্দর হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে