Durga Puja Ashtami

এবার অষ্টমীতে সব্বার নজর আপনার দিকে! এই ৫ উপায়ে শাড়িতে হয়ে উঠুন অনন্যা

শাড়ির সামনের কুঁচি যতটা সম্ভব সমান এবং পরিপাটি রাখুন। খুব চওড়া কুঁচি করলে, তা কোমরে গোঁজার পর পেটের কাছের অংশ ফোলা দেখতে লাগে। ফলে মানুষটিকেও উচ্চতায় খাটো ও স্থূলকায় বলে মনে হতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:০৬

options
link
এবার অষ্টমীতে সব্বার নজর আপনার দিকে! এই ৫ উপায়ে শাড়িতে হয়ে উঠুন অনন্যা
অষ্টমীর অঞ্জলি দিতে গেলে শাড়িতেই হয়ে উঠুন লাবণ্যময়ী।

অষ্টমীর সকাল মানেই শাড়ি গায়ে পুজোমণ্ডপে জমায়েত হওয়া। সঙ্গীসাথী মিলে অঞ্জলি দেওয়া, তারপর ঘুরে বেড়ান প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু শাড়ি পরাও কম ঝক্কির কাছ নয়! সামান্য ভুলেও খারাপ হয়ে যেতে পারে বহুদিন ধরে ভেবে রাখা ড্রিম লুকও। সকলেই চান, শাড়ি পরে তাঁকে যেন ছিমছাম এবং লম্বাটে দেখায়। জটিল নয়, অতিসাধারণ কিছু টিপস মাথায় রাখতে পারলেই অষ্টমীর সকালে শাড়িতে তন্বী হয়ে ওঠা সম্ভব (Durga Puja Ashtami)।

Advertisement

Durga Puja Ashtami: Want a Slimmer Look in a Saree? Try These Styling Tips

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেমন শাড়ি? বাছুন বুঝে
স্টাইলিং ঠিকমতো হওয়ার জন্য সবার আগে জরুরি সঠিক শাড়ি বেছে নেওয়া। প্রথমেই যদি খুব ভারী শাড়ি পরতে যান, তবে তা গায়ে সঠিকভাবে না বসাই স্বাভাবিক। তাই জর্জেট, শিফন, ক্রেপের মতো হালকা ও ফ্লুইড ফ্যাব্রিক বেছে নিন। শরীরের সঙ্গে সুন্দরভাবে বসে যায় এইসব শাড়ি। তাছাড়া গরমেও কষ্ট হয় না এমন শাড়িতে।

Advertisement

কুঁচি হোক সরু ও গোছানো
শাড়ির সামনের কুঁচি যতটা সম্ভব সমান এবং পরিপাটি রাখুন। খুব চওড়া কুঁচি করলে, তা কোমরে গোঁজার পর পেটের কাছের অংশ ফোলা দেখতে লাগে। ফলে মানুষটিকেও উচ্চতায় খাটো ও স্থূলকায় বলে মনে হতে পারে।

আঁচলে নজর দিন
আঁচল কীভাবে নিচ্ছেন, তার উপরেও অনেকটা নির্ভর করে শাড়ির সামগ্রিক লুক। সুঠাম লুক চাইলে আঁচল খুব বেশি ছড়িয়ে না নেওয়াই ভালো। সরু প্লিট করলে অনেক বেশি গোছানো দেখতে লাগে সামগ্রিকভাবে। তবে সামলাতে পারলে আঁচল ছড়িয়ে নেওয়াই যায়। সেক্ষেত্রে কাঁধের কাছে পিন লাগানো অত্যন্ত জরুরি।

ব্লাউজের ফিট গুরুত্বপূর্ণ
ভাল ফিটিংয়ের ব্লাউজ শাড়ির গোটা লুককে অনেক বেশি গুছিয়ে তোলে। আপনার শরীরের সঙ্গে কোন ধরনের নেকলাইন মানানসই তা বোঝার চেষ্টা করুন। ব্লাউজের হাতা ঢিলে হলে দেখতে একেবারেই ভালো লাগে না। তাই নজর দিন সেদিকেও। পুজোর সাজে অতিরিক্ত কারুকাজে ভরা নয়, বরং ছিমছাম ব্লাউজই সবচাইতে বেশি নজর কাড়ে।

Durga Puja Ashtami: Want a Slimmer Look in a Saree? Try These Styling Tips

রঙের দিকেও গুরুত্ব দিন
অনেকেই মনে করেন, শাড়ির সঙ্গে ব্লাউজের রঙ কনট্রাস্ট হলে তবেই সাজ খোলতাই হয়। আসলে কিন্তু এ ধারণা ভুল। মানানসই হওয়ার জন্য বিপরীত রঙ হওয়া জরুরি নয়। খুব বেশি কনট্রাস্ট হলে অনেক সময়েই শাড়ি, ব্লাউজ কোনওটির দিকেই ঠিকমতো নজর যায় না।

এই কয়েকটা ছোট্ট বিষয় মাথায় রাখলেই সাজ হয়ে উঠবে সুন্দর, ভরাট। সুন্দর অভিজাত শাড়ি লুকে আপনার অষ্টমীর সকাল হয়ে উঠুক আনন্দে ভরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.