Durga Puja 2026

বাড়িতে দুর্গাপুজো করছেন? বাস্তু মেনে এই দিকে রাখুন প্রতিমা, নইলে হতে পারে সর্বনাশ!

বাড়িতে আনা প্রতিমার মাপ এবং গাত্রবর্ণ কী হওয়া উচিত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২১:৪২

options
link
বাড়িতে দুর্গাপুজো করছেন? বাস্তু মেনে এই দিকে রাখুন প্রতিমা, নইলে হতে পারে সর্বনাশ!
ছবি: সংগৃহীত

দুর্গাপুজোর তুমুল ব্যস্ততা চলছে চতুর্দিকে। কুমোরটুলি থেকে পুজো উদ্যোক্তা – সর্বত্রই জোর তোড়জোড়। আপনিও কি বাড়িতে দুর্গাপুজোর পরিকল্পনা করছেন? কোথায় প্রতিমা স্থাপন করছেন, তার উপর নির্ভর করে অনেক কিছুই।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক বাস্তুমতে কোথায় প্রতিমা স্থাপন করা উচিত:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • বাস্তু অনুযায়ী প্রতিমা স্থাপন করা উচিত বাড়ির উত্তর-পূর্ব দিকে। তাতে মানসিক শান্তি পাবেন।
  • উত্তর-পূর্বদিকে কোনও জায়গা না থাকলে উত্তর-পশ্চিম দিকেও রাখতে পারেন।
  • তবে খেয়াল রাখতে হবে ভক্তদের মুখ যেন দক্ষিণ কিংবা পূর্ব দিকে থাকে।
  • বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব দিকে মুখ থাকলে চেতনা জাগ্রত হয়। আর দক্ষিণ দিকে মুখ করে ভক্তরা থাকলে মানসিক শান্তি আসবে।

কোনদিকে প্রতিমা রাখবেন না:

Advertisement
  • ভুলেও প্রতিমা দক্ষিণ দিকে রাখবেন না।
  • এইদিকে মুখ করে বিগ্রহ স্থাপন করলে পারিবারিক সুখশান্তি নষ্ট হতে পারে।

প্রতিমার মাপ:
বাড়িতে প্রতিমা স্থাপনের ক্ষেত্রে প্রতিমার মাপও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, মাপে সামান্য গন্ডগোল হলে সংসারের ক্ষতি হতে পারে। সম্মানহানি এমনকী আর্থিক সমস্যায় জেরবার হতে পারে আপনার জীবন। ৩ ইঞ্চির বেশি মাপের প্রতিমা ভুলেও বাড়িতে রাখবেন না। তাতে আপনার সর্বনাশ হতে পারে।

দেবীর গাত্রবর্ণ:
বাড়িতে প্রতিমা নিয়ে আসার ক্ষেত্রে দেবীর গাত্রবর্ণও দেখে নেওয়া প্রয়োজন। কারণ, কোন রঙের প্রতিমা রাখছেন তার উপরেও আপনার শ্রীবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কযুক্ত। বাস্তুশাস্ত্র অনুযায়ী, হালকা হলুদ, সবুজ এবং গোলাপি রঙের প্রতিমা বাড়িতে নিয়ে আসাই শুভ। তাতে আপনার ভাগ্যোন্নতি হবে। শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতিও হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.