বাকি হাতে গোনা মাত্র ২০ দিন। মাঝ অক্টোবরেই দুর্গাপুজো। ফলে বাঙালি এখন পুরোদস্তুর কেনাকাটার মুডে। আর বর্তমান সময়ে কেনাকাটা মানেই অনলাইন, ই-কমার্স সাইট। আর এই সময়ে যদি বাড়তি ছাড় মেলে তাহলে তো কথাই নেই। সেই কথা মাথায় রেখেই পুজোর মুখে বিশেষ সেল নিয়ে হাজির হচ্ছে আমাজন ও ফ্লিপকার্ট। স্বাভাবিকভাবেই বছরের অন্য সময়ের থেকে অনেকটা কমেই মিলবে পছন্দের জিনিস।
আরও পড়ুন:
দোকানে গিয়ে হাতে ধরে দেখে জিনিস কেনা কার্যত অতীত হয়ে গিয়েছে। সবজি, জামাকাপড় থেকে শুরু করে গেজেট, এখন সকলে ঘরে বসে মোবাইলে কেনাকাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের কথা মাথায় রেখেই পুজোর মুখে বিগ বিলিয়ন ডে সেল নিয়ে আসছে ফ্লিপকার্ট। এই সেলে আইফোন ১৭ পাবেন অনেকটা সস্তায়। দাম এখনও সংস্থা প্রকাশ না করলেও জানা যাচ্ছে ৮০ হাজারের কমেই মিলবে। একইভাবে স্যামসাং S25 পাবেন ৬০ হাজারেরও কমে। S25 FE পাবেন ৫০ হাজারেরও কমে। নিশ্চয়ই ভাবছেন কবে থেকে শুরু হবে সেল? অক্টোবরের ৯ তারিখ শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল। তবে প্রাইম সদস্যরা একদিন আগে অর্থাৎ ৮ তারিখ থেকেই এই অফার পাবেন।
একইদিনে অর্থাৎ ৮ অক্টোবরই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল নিয়ে হাজির হবে আমাজন। ছাড় মিলবে স্মার্টফোন, বিদ্যুতিন সামগ্রী-সহ বহু জিনিসে। নির্দিষ্ট ব্যাঙ্কে মিলবে বাড়তি ছাড়। পাবেন নো কস্ট ইএমআইয়ের সুযোগও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এমন কিছু শপিং টুল নিয়ে আসছে, যা গ্রাহকদের পণ্যের মধ্যে তুলনা করতে, দামের অতীত রেকর্ড যাচাই করতেও সহযোগিতা করবে। তাহলে আর কী, এবার আমাজন, ফ্লিপকার্টের কার্টে জমিয়ে ফেলুন পছন্দের জিনিস। সেল শুরু হলেই অর্ডার করে ফেলবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল