বালি-কয়লা থেকে নিয়োগ, তৃণমূল জমানাতেই একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল কালীঘাটপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বহুবার। শুক্রবার পূর্ব বর্ধমানের সভা থেকেও অভিষেককেই নিশানা করলেন শুভেন্দু। মঞ্চে দাঁড়িয়ে বললেন, “বালির টাকা সরাসরি যেত ক্যামাক স্ট্রিটে। সব বন্ধ করে দিয়েছি।” এরপরই হুঙ্কার ছেড়ে বললেন, “সব চোরেদের জেলে যেতে হবে।”
শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান পৌঁছে প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর পুলিশ লাইন মাঠে সভা করেন তিনি। সেখানেই দায়িত্ব নেওয়ার পর বিজেপি সরকার মানুষের স্বার্থে কী কী করেছে তা তুলে ধরেন। এরপরই বালি পাচার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভোটের আগে বালি জমিয়েছিল। ভেবেছিল পরে ব্যবসা হবে। কিন্তু জিততে তো পারেনি। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সব বন্ধ করে দিয়েছি।” এরপরই অভিষেক সরাসরি বালি দুর্নীতিতে জড়িত বলে দাবি করলেন তিনি। বললেন, “বালি পাচারের টাকা সরাসরি যেত ক্যামাক স্ট্রিটে।”
আরও পড়ুন:
এদিন শুভেন্দু বলেন, “অক্টোবর থেকে বালি খাদান চালু হলেই রেট কমে যাবে। পশু হাট চালু করেছি। পশু হাটে গোমাতার উপর অত্যাচার করতে দেব না। দুগ্ধপালকদের গরু কেনাবেচায় ছাড় দিয়েছি।” নেশামুক্ত বাংলা গড়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, “মাদককারবারীদের ২০ বছর জেল খাটাবো।” ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের বিরুদ্ধেও আইন আসবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন তাঁর মুখে শোনা যায় দুর্গাপুজো প্রসঙ্গও। আরও একবার তিনি বললেন, “পিতৃপক্ষে দুর্গাপুজো করতে দেব না। অষ্টমীর দিন কোনও মদের দোকানে খোলা যাবে না। ডিজে সংস্কৃতি থেকে বাংলাকে বের করে আনতেই হবে।”
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী