নিরুফা খাতুন: প্রতারণার অভিযোগে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর (Kaushiki Chakraborty) কর্মচারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আকাশ ভান্ডারি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা আকাশ। শিল্পীর গানের স্কুলে কাজ করতেন তিনি।
স্কুলের ব্যাংক অ্যাকাউন্টও তিনিই দেখাশোনা করতেন। ঠিক কী অভিযোগ আকাশের বিরুদ্ধে? জানা যাচ্ছে, ছাত্রীরা যে ফি দিতেন তা স্কুলের অ্যাকাউন্টে জমা না করে অভিযুক্ত নাকি নিজের অ্যাকাউন্টেই জমা করছিলেন। সম্প্রতি বিষয়টি সামনে আসে। ছাত্রীদের ফি-সহ প্রায় ২ লক্ষ ৩০০ টাকা অভিযুক্ত নিজের অ্যাকাউন্টে জমা করেছিলেন বলে অভিযোগ।
[আরও পড়ুন: সেকাল ও একাল! প্রসেনজিতের সঙ্গে পুরনো আর নতুন ছবি পোস্ট করলেন ভরত কল]
এরপরই শিল্পী লেক থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আচমকাই গানের স্কুল থেকে তাঁর আয় কমে গিয়েছে। শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, আকাশই তাঁদের টাকা অন্য অ্যাকাউন্টে জমা করতে বলেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার ধৃতকে আদালতে তোলা হলে ২৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
[আরও পড়ুন: অন্ধকার সিনেমা হলে দমবন্ধ পারমাণবিক বিস্ফোরণ! কেমন হল নোলানের ছবি Oppenheimer?]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা