Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Bharat about Prosenjit

সেকাল ও একাল! প্রসেনজিতের সঙ্গে পুরনো আর নতুন ছবি পোস্ট করলেন ভরত কল

সময়ের ফেরে চেহারা পালটে যায়। কিন্তু বন্ধুত্বের উষ্ণতা একই থেকে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৩, ১৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৩, ১৯:৩৮

options
link
সেকাল ও একাল! প্রসেনজিতের সঙ্গে পুরনো আর নতুন ছবি পোস্ট করলেন ভরত কল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বহমান। নিজের ছন্দে বয়ে চলে। জীবনের অলি-গলি দিয়ে নানা দিকে বাঁক নেয়। আবার কখনও চোরাগলির মধ্যে দিয়ে ফিরিয়ে দেয় পুরনো বন্ধুকে। চেহারা পালটে যায়। কিন্তু বন্ধুত্বের উষ্ণতা একই থেকে যায়। এই উষ্ণতাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন অভিনেতা ভরত কল (Bharat Kaul)। বন্ধু তথা সিনিয়র সহকর্মী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে শেয়ার করেন নতুন ও পুরনো ছবি।

Bharat-Prosenjit

Advertisement

টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ তিনি। এমন মানুষের সান্নিধ্য বহুদিনবাদে পেলেন ভরত কল। তাই তো স্মৃতিপথে হারিয়ে গেলেন। ২২ বছর আগে প্রসেনজিতের সঙ্গে যে ছবি তুলেছিলেন, তার পাশাপাশি সদ্য তোলা ছবি পোস্ট করলেন অভিনেতা। চেহারায় দু’জনেরই পরিবর্তন এসেছে। কিন্তু হাসি আজও অমলিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ঠোঁটের উপরে গোঁফ, মাথায় টুপি, চিনতে পারছেন বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীকে?]

“কথায় বলে সময় নাকি বহমান… সত্যিই তো তাই… প্রায় ২২ বছর পেরিয়ে গেল… লাভ ইউ বুম্বাদা… তুমি সিনিয়ারের মতো সবসময় আমাদের পাশে থাকো… অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা যাতে তুমি খুব ভাল থাকো”, ছবির ক্যাপশনে একথাই লিখেছেন ভরত কল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bharat Kaul (@kaul2998)

জন্মসূত্রে কাশ্মীরি হলেও টলিউডের গুরুত্বপূর্ণ অঙ্গ ভরত কল। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমা ও সিরিয়ালে অভিনয় করে চলেছেন। শেষ ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে সোমশংকর রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন ভরত কল। তাঁর ও প্রসেনজিতের এই নতুন-পুরনো ছবি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। অনেকেই ভালবাসার ইমোজি দিয়েছেন কমেন্টবক্সে।

[আরও পড়ুন: নেই অন্তর্বাস, ক্যামেরার সামনেই শার্ট খুলে ফেললেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.