সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন অভিনেত্রী কালকি কোয়েচলিন। ‘ওয়াটার বার্থিং’ পদ্ধতিতে শুক্রবার রাতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে সুস্থ রয়েছে মা ও শিশুসন্তান। অভিনেত্রী তাঁর পরিবারের তরফে সদ্যোজাতের বিষয়ে কিছু জানানো না হলেও একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই সুখবর।
বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপের প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচলিন। ২০১১ সালে বিয়ে হয় তাঁদের। কিন্তু কিছুদিনের মধ্যেই আচমকা ছন্দপতন ঘটে। দু’বছরের মধ্যেই বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর ইজরায়েলি পিয়ানো-বাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কল্কি। নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন কালকি।
View this post on InstagramCongratulations #kalkikoechlin she had a baby girl last night ❤❤❤
Advertisement
অন্তঃসত্ত্বা হওয়ার ৫ মাসের মাথায় তিনি জানিয়েছিলেন যে, প্রেমিক গাই ও তাঁর এই মুহূর্তে বাবা-মা হওয়ার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু যেহেতু সন্তানসম্ভবা হয়ে পড়েছেন তাই সন্তানটিকে জন্ম দিতে চেয়েছিলেন খ্যাতনামা এই অভিনেত্রী। সেই সময়ই বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন কালকি। মা হওয়ার পর তবে কী ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কালকি? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কল্কি অনুরাগীদের মধ্যে। যদিও আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়েছেন বলেই যে তড়িঘড়ি গাইকে বিয়ে করবেন, সেই ধারণায় তিনি বিশ্বাসী নন।
[আরও পড়ুন: ৫ মাস আগে নিখোঁজ যুবক, রেললাইনের ধারে ঝোপ থেকে উদ্ধার কঙ্কাল]
সর্বশেষ খবর
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের