Arijit Singh-Aamir Khan

কষা মাংসে ভূরিভোজ, অরিজিতের ছাদে লাটাই হাতে আমির! অনুরাগীদের কী বললেন ‘র‌্যাঞ্চো’?

এদিন অরিজিতের ছাদে লাটাই হাতে আমিরকে দেখার জন্য ভিড় জমেছিল আশপাশের বাড়িতে স্থানীয়দের। তাঁদের দিকে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় সারতেও দেখা যায় আমিরকে।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:২৪

options
link
কষা মাংসে ভূরিভোজ, অরিজিতের ছাদে লাটাই হাতে আমির! অনুরাগীদের কী বললেন ‘র‌্যাঞ্চো’?
জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে দেখা করতে এসে ঘুড়ি ওড়াতে মত্ত আমির। ছবি: সোশাল মিডিয়া

প্লেব্যাককে বিদায় জানানোর কয়েকদিনের মাথাতেই স্বনামধন্য সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে দেখা করতে রবিবার রাতেই হাজির হয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)। এদিন একগোছা পান নিয়ে অরিজিতের সঙ্গে দেখা করতে আসেন সুপারস্টার। এদিন অরিজিতের ছাদে লাটাই হাতেও দেখা যায় আমিরকে।

Advertisement

সোমবার নানা ভিডিও ভাইরাল হতেই মনে হয়েছিল সুপারস্টারের এ যেন এক অন্য মেজাজ। যদিও চূড়ান্ত নিরাপত্তা বলয়ে মুড়ে আমিরকে জনসমক্ষে দেখা গেলেও দেখা মেলেনি অরিজিতের। এদিন কীভাবে অতিথি আপ্যায়ন হল জিয়াগঞ্জের মাটিতে তা জানার কৌতূহল বোধহয় রয়েছে সকলেরই। আর তা হবে নাই বা কেন? সুদূর মুম্বই থেকে অতিথি যখন আসেন তাঁর ভূরিভোজে যে খামতি থাকবে না তা বলাই বাহুল্য। এদিন অতিথি সুপারস্টারের জন্য সমস্ত খাবারের বন্দোবস্ত করেছিলেন অরিজিতের জেঠতুতো দাদা সুরিন্দর সিং। তিনি বলেন, ‘ভাই ফোন করে বলার পরে এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সাদা ভাত, বাটার নান, চিকেন, মাটন কষা, মিক্সড ভেজ ও পনির বাটার মশালা পাঠিয়ে ছিলাম।’ কাজেই বোঝা যাচ্ছে নিরামিষ ও আমিষের নানা পদ ছিল আমিরের জন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে দেখা করতে এসে ঘুড়ি ওড়াতে মত্ত আমির। ছবি: সোশাল মিডিয়া

এদিন অরিজিতের ছাদে লাটাই হাতে আমিরকে দেখার জন্য ভিড় জমেছিল আশপাশের বাড়িতে স্থানীয়দের। তাঁদের দিকে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় সারতেও দেখা যায় আমিরকে। জিয়াগঞ্জে পা রেখে অরিজিতের রেকর্ডিং স্টুডিওতে গিয়েছেন আমির। কারণ নিজের ছবির গানের জন্য আমিরের বরাবরের পছন্দ অরিজিতের কণ্ঠ এদিন আমির অরিজিতের বাড়িতে আসতেই সকলের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি ফের অরিজিৎকে রেকর্ডিং স্টুডিওমুখী করতেই কি এসেছেন সুপারস্টার? তার উত্তর না মিললেও অনেকেই মনে করছেন আমিরের আগামী ছবিতে অরিজিৎ নতুন গান বাঁধবেন। যা আগে থেকেই স্থির ছিল। তাই নতুন করে প্লেব্যাকের দুনিয়ায় কিছু না করতে চাইলেও। আমিরের সঙ্গে নাকি তাঁর আগামী ছবির কাজ এগিয়ে নিতে চলেছেন অরিজিৎ। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি দুই তারকার কেউই। উল্লেখ্য, রবিবার আমিরের অরিজিতের জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে আসার খবর নিশ্চিত করেছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জের পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.