Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Dhurandhar 2 Teaser

এবার আরও ভয়ংকর ‘হামজা’? ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির আগে কোন ইঙ্গিত রণবীরের?

তুমুল সাফল্যের মুখ দেখেছে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। যা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যবসা করেছে বিশ্বব্যাপী। খাতায় কলমে সেই ব্যবসার অঙ্ক ১৩০০ কোটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৬:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৬:০৮

options
link
এবার আরও ভয়ংকর ‘হামজা’? ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির আগে কোন ইঙ্গিত রণবীরের? zoom
রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

২০২৫ এর শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর বক্সঅফিসে ঝোড়ো ব্যাটিংয়ের কথা আলাদা করে উল্লেখ করার কিছু নেই। মুক্তির পর থেকেই তুমুল সাফল্যের মুখ দেখেছে রণবীর সিংয়ের এই ছবি। যা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যবসা করেছে বিশ্বব্যাপী। খাতায় কলমে সেই ব্যবসার অঙ্ক ১৩০০ কোটি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার এর সিক্যুয়েলের টিজার প্রকাশ্যে আসার পালা। তার আগে ছবির নতুন পোস্টার সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন রণবীর। টিজার প্রকাশ্যে আসার আগে যা পোস্ট করে নিজের দর্শককে খানিক চমক দিলেন বইকি অভিনেতা।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রকাশ্যে আসবে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার (Dhurandhar 2 Teaser) । প্রথম ছবির মতোই এই টিজারও যে দুপুর ১২টা বেজে ১২টা মিনিটে আসবে তারও ইঙ্গিত দেওয়া হয়েছে আগেই সোশাল মিডিয়ায়। এদিন রণবীরের ভাগ করে নেওয়া ছবির পোস্টারে দেখা যাচ্ছে আগের ছবির মতোই ‘ধুরন্ধর’ লুকে। পোস্টারে লেখা ‘রিভেঞ্জ’, অর্থাৎ নতুন করে যে এই সিক্যুয়েলে ফের মারকাটারি অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর এমনটাই আশা করা হচ্ছে। একইসঙ্গে পোস্টারে তাঁর লুকে দেখা যাচ্ছে চোখে মুখে প্রতিশোধ স্পৃহা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রণবীর। সুতরাং এবারও যে সেই আশাতেই বুক বাঁধছেন অনেকে। রণবীরের ভাগ করে নেওয়া পোস্টারে উল্লিখিত রয়েছে ‘ধুরন্ধর ২’ মুক্তির দিনক্ষণও। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। যা মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষাতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অভিনয় করছেন রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন প্রমুখ। উল্লেখ্য, গত ডিসেম্বরে সিনেমাহলে বিজয়রথ ছুটিয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। যদিও মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হওয়ার জেরে ৯০ কোটির ক্ষতি হয়েছিল এই ছবির। তবে সম্প্রতি নেটফ্লিক্সের হাত ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মুক্তির আলো দেখেছে ‘ধুরন্ধর’। ছবিতে পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারির গ্যাংস্টারদের বাড়বাড়ন্ত এবং এক ভারতীয় গুপ্তচরের সেই গোষ্ঠীগুলিকে নিকেশ করার কাহিনি তুলে ধরেছেন পরিচালক আদিত্য ধর। ‘হামজা আলি’ রণবীর সিংয়ের সেই মিশন বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসা কুড়োচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.