Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
ইন্দো-মার্কিন চুক্তি
India-US Trade Deal

ইন্দো-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত, তবে রাশিয়ার থেকে তেল না কেনা-সহ একাধিক শর্তে, দাবি ট্রাম্পের

দীর্ঘ টালবাহানা শেষে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে। ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৩:৫৬

options
link
ইন্দো-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত, তবে রাশিয়ার থেকে তেল না কেনা-সহ একাধিক শর্তে, দাবি ট্রাম্পের zoom
ভারতের সঙ্গে শুল্ক সমঝোতার কথা জানালেন ট্রাম্প। গ্রাফিক্স: সুলগ্না চ্যাটার্জি।

দীর্ঘ টালবাহানা শেষে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি (India-US Trade Deal) চূড়ান্ত হয়েছে। ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শর্তে মন গলল ট্রাম্পের? গতকাল তা নিজেই জনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে দিল্লি। পরিবর্তে আমেরিকার থেকে তেল কিনবে ভারত। এছাড়াও আমেরিকা থেকে ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার পণ্যও ভারত কিনবে বলে কথা দিয়েছেন মোদি। এই শর্তেই নাকি ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টিকে সামনে এনে কটাক্ষ করছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি।

ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি ঘিরে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলছিল। এর মধ্যেই সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা হয় ট্রাম্পের। এই আলাপচারিতার কথা ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডলে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিন দাবি করেন, “তিনি (মোদি) রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত। সম্ভবত ভেনেজুয়েলার কাছ থেকেও ভারত বেশি করে তেল কিনবে।” উল্লেখ্য, প্রেসিডেন্ট মাদুরোকে অবহরণ করার পর ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার এখন আমেরিকার দখলে। অর্থাৎ, কিনা মার্কিন বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ রেখেই দিল্লির সঙ্গে চুক্তির পথে এগোলেন ট্রাম্প।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের মোদি সরকার খোঁচা দিচ্ছে কংগ্রেস। তাদের বক্তব্য, শুল্ক কমেছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের সম্মান বিকিয়ে

যদিও আমেরিকা শুল্ক কমানোয় মার্কিন প্রেসিডেন্টকে বড়সড় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন ১৮% শুল্ক কমানো হয়েছে জেনে খুশি। এই ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ট্রাম্পকে অনেক ধন্যবাদ।”

সোমবার আলাপচারিতা প্রসঙ্গে ‘ট্রুথ সোশ্যাল’-এর পোস্টে ট্রাম্প জানান, শুল্ক সমঝোতার জন্য মোদিই তাঁকে অনুরোধ করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট লেখেন, “প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার কারণে তাঁর অনুরোধে আমরা ভারত এবং আমেরিকার মধ্যে অবিলম্বে একটি বাণিজ্য চুক্তি (শুল্ক সমঝোতা) সেরে নিতে সম্মত হয়েছি।” শুল্ক হ্রাসের পরিবর্তে আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার) শক্তি, প্রযুক্তি, কয়লা, কৃষিজ পণ্য-সহ অন্যান্য সামগ্রী কেনার কথা দিয়েছেন মোদি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এছাড়াও রুশ-ইউক্রেন যুদ্ধ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। 

গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের মোদি সরকার খোঁচা দিচ্ছে কংগ্রেস। তাদের বক্তব্য, শুল্ক কমেছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের সম্মান বিকিয়ে। ভারতকে ‘পুতুলের’ মতো নাচাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত তোষামোদ করতে। হাত শিবিরের আরও অভিযোগ, মোদি জমানায় দেশ ট্রাম্প নির্ভর হয়ে উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.