জানুয়ারিতেই শোনা গিয়েছিল টেলিভিশনের পর্দায় পথচলা শেষ হবে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকের। সেই খবরে সিলমোহর পড়ল। পর্দার রানি মা রাজনন্দিনী পাল (Rajnandini Paul) এদিন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখতেই বোঝা গেল তাঁরও বেশ মন খারাপ এর ফলে। আর তা হবে নাই বা কেন? অভিনয় জীবনের প্রথম ধারাবাহিক বলে কথা। তাই এক আলাদা আবেগ-অনুভূতি জড়িয়েই রয়েছে এর সঙ্গে অভিনেত্রীর। ঠিক কী লিখলেন এদিন পোস্ট করে রাজনন্দিনী?
শুটিং ফ্লোরে রানি মা লুকে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করে রাজনন্দিনী ক্যাপশনে লেখেন, ‘পর্দায় রানি মা রূপে নিজেকে ফুটিয়ে তোলা, তাঁর চরিত্রে অভিনয় করা আমার কাছে সবথেকে বড় আশীর্বাদ। ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’তে অভিনয় করাকালীন এই গোটা জার্নিতে আমি দর্শকের থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত। আমি আপাতত কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নেব। এরপর ফের নিওজের ছন্দে ফিরব নতুন কাজের হাত ধরে। তবে এই সফরে আমি যা যা পেয়েছি তা আমার হৃদয়ে আজীবন গেঁথে থাকবে। শুটিং ফ্লোরের সেই হাসি, মজা, উজ্জ্বল দিনগুলোর কথা আমি কখনও ভুলব না। আমার প্রযোজক, পরিচালক ও সেটের প্রত্যেককে আমার সঙ্গে প্রতি মুহূর্তে সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন:
View this post on Instagram
বলে রাখা ভালো মাত্র সাত মাসের মাথাতেই টেলিপর্দায় জার্নি শেষ করল ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। সত্য ঘটনা অবলম্বনে কোনও ধারাবাহিক নির্মাণ হলে তা নির্দিষ্ট সম্যে শেষ হয়ে যাওয়ার মতো একটা বিষয় থেকেই যায়। ইন্দ্রাণীকন্যার প্রথম ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম দিকে বেশ ভালো ফলও করেছিল। তবে পরে যদিও তাতে খানিক রদবদল এসেছিল। অন্যদিকে রাজনিন্দিনী পালের অভিনয়জীবনের প্রথম ধারাবাহিক। অন্যান্য মাধ্যমে অভিনয় করলেও টেলিপর্দায় এটিই ছিল তাঁর প্রথম যাত্রা। পর্দায় সায়ন বসুর বিপরীতে দেখা গিয়েছিল রাজনন্দিনীকে। ধারাবাহিকের প্রথম পর্বের সম্প্রচারের পর থেকেই তা বেশ সাড়া ফেলেছিল। প্রথম পর্বে তুলে ধরা হয়েছিল রানি ভবানীর জন্ম, তাঁর বেড়ে ওঠা, তাঁর অস্ত্র শিক্ষা এসব। উঠে এসেছিল নাটোর রাজ পরিবারের অন্দরের ছবিও। রাজপরিবারের ভিতরের ষড়যন্ত্র, ও নানা ঘটনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
থালা ফর আ রিজন! মেসি-এমবাপে-হালান্ডদের সৌজন্যে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা ফিফার
-
অভিষেকের বিমানভাড়া-সহ তৃণমূলের তহবিলে নজর, কলকাতার ৫ জায়গায় ইডির অভিযান
-
৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন! আহমেদাবাদ বিস্ফোরণে অপরাধীদের সাজা বহাল হাই কোর্টের
-
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ছাদ থেকে ধাক্কা, স্যালাইনে টয়লেট ক্লিনার! গ্রেপ্তার নার্স স্ত্রী
-
‘কাকে কীভাবে সোজা করতে হয় জানি’, বারুইপুর কাণ্ডে বিরোধীদের ভূমিকায় ‘নাটক’ দেখছেন দিলীপ