Aamir Khan on Sonam Wangchuk

‘ওকে চিনতামই না’, থ্রি ইডিয়টস সোনম ওয়াংচুকের গল্প নয়, বিস্ফোরক আমির খান!

থ্রি ইডিয়টসের 'চতুর' অভিনেতা ওমি বৈদ্য মুখ খুলেছেন সোনমের অনশন নিয়ে। সেই দেখে আমিরের মত, 'কয়েকদিন আগে চতুরের (ওমি বৈদ্য) একটা ভিডিও দেখলাম, তবে ও ভুল বলেছে।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১২:৩৭

options
link
‘ওকে চিনতামই না’, থ্রি ইডিয়টস সোনম ওয়াংচুকের গল্প নয়, বিস্ফোরক আমির খান!
বলিউড থেকে শুরু করে গোটা দেশের অভিনেতা-গায়করা সোনমের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন।

‘থ্রি ইডিয়টস’ মোটেই সোনম ওয়াংচুকের জীবনের কাহিনি নয়! এমনটাই দাবি করলেন আমির খান (Aamir Khan)। গত ১৯ দিন ধরে যন্তর মন্তরে অনশন করছেন সোনম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা-সহ একাধিক দাবিতে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। সেই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই র‍্যাঞ্চো সাফ জানিয়ে দিলেন, থ্রি ইডিয়টস তৈরির সময়ে নির্মাতারা কেউ সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) নামই জানতেন না।

Advertisement

বলিউড থেকে শুরু করে গোটা দেশের অভিনেতা-গায়করা সোনমের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন। থ্রি ইডিয়টসের ‘চতুর’ অভিনেতা ওমি বৈদ্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, একদিনের অনশনে বসেছেন অভিনেতা অতুল কুলকার্নি। শুক্রবার ২০তম দিনে পা দিল সোনমের অনশন। অবশেষে সেই নিয়ে মুখ সদ্য বিবাহিত আমির। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “আসলে এটা একটা ভুল ধারণা। কয়েকদিন আগে চতুরের (ওমি বৈদ্য) একটা ভিডিও দেখলাম, তবে ও ভুল বলেছে। কিন্তু ছবিটা বানানোর সময়ে পরিচালক রাজকুমার হিরানি বা লেখক অভিজিৎ জোশী জানতেন না সোনমের ব্যাপারে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমিরের কথায়, থ্রি ইডিয়টসের সঙ্গে সোনমের যোগ থাকুক বা না থাকুক, তাঁর কাজকে সম্মান জানানো উচিত। তাঁর জীবন নিয়ে সকলেই উদ্বিগ্ন। বলি তারকার আশা, অনশন তুলে নেবেন সোনম। কিন্তু আমিরের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ সোনম নিজেও বলেছিলেন, তাঁর জীবন থেকে অনুপ্রাণিত থ্রি ইডিয়টস। যদিও ছবির গল্পের সঙ্গে তাঁর মিল নেই। তবে ‘বাস্তবের র‍্যাঞ্চো’ বলেই সোনমকে চেনে গোটা দেশ।

Advertisement

দেশের পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে যেভাবে নিজের জীবন বাজি রেখেছেন সোনম, সেই পদক্ষেপকে স্যালুট জানিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। বলিউডের পাশাপাশি সোনমের জন্য উদ্বিগ্ন টলিপাড়াও। সোনমের ১৭ দিনের অনশনে সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। একটানা অনশনে দেশনায়কের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঋদ্ধি সেন। যন্তর মন্তরে সোনমের সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বার্তা দিয়েছেন সোনাক্ষী সিনহা, শাবানা আজমি, জিনাত আমনরাও। কিন্তু আমিরের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.