সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন- প্রশ্ন করেছিলেন ইন্দিরা গান্ধী৷ তাঁর উত্তর-‘সারে জাঁহাসে আচ্ছা’৷ কোনও ভারতীয়র কাছেই এই উত্তরদাতা অজানা নন৷ তিনি রাকেশ শর্মা৷ ভারতের প্রথম মহাকাশ যাত্রী৷ তাঁর এই বিখ্যাত উত্তরটিই এবার হয়ত শোনা যেতে পারে আমির খানের মুখে৷ ‘দঙ্গল’-এর পর এবার এই অনন্য মহাকাশযাত্রীর চরিত্রেই অভিনয় করতে চলেছেন তিনি৷
ঠিক আগের ছবিতে তিনি ছিলেন অন্য গ্রহের বাসিন্দা৷ এসেছিলেন এ গ্রহে৷ আর তারপর নানা কাজকর্মে পৃথিবীতে চলতে থাকা ধর্ম নিয়ে ব্যবসার পর্দাটি ফাঁস করেছিলেন৷ ‘পিকে’ ছবির ভিনগ্রহের বাসিন্দা থেকে পরের ছবিতেই তিনি একেবারে মাটির মানুষ৷ ‘দঙ্গল’ ছবিতে তাঁর চরিত্র এক কুস্তিগিরের৷ এ ছবির পরই সম্ভবত আবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন তিনি৷ আক্ষরিক অর্থে না হলেও, চরিত্রের খাতিরে৷ কেন না রাকেশ শর্মার ভূমিকায় এবার অভিনয় করতে চলেছেন আমির৷ বলিঅন্দরে খবর এমনটাই৷

যে কোনও চরিত্রই তিনি বেছে নেন৷ বলিউডের গড়পরতা নায়কের থেকে এখানেই আলাদা তিনি৷ প্রতি চরিত্রে নিজেকে ভেঙে একেবারে নতুন করে উপস্থাপিত করেন৷ প্রতি চরিত্রে যাতে দর্শক আলাদা স্বাদ পান, সে ব্যাপারে কড়া নজর তাঁর৷ আর তাই দঙ্গলের পর এমনই এক চরিত্র বেছে নিয়েছেন ‘মিঃ পারফেকশনিস্ট’৷
সর্বশেষ খবর
-
বকেয়া পারিশ্রমিক চাইতেই পরিচালকের মারধর! অঝোরে কান্না ‘লাপাতা লেডিজ’-এর অভিনেতার
-
বিশ্বকাপের মাঝেই অনাগত সন্তানের মৃত্যু! শোকে পাথর ডাচ তারকা, পরের ম্যাচগুলি খেলবেন?
-
তারাতলা বিল্ডিং প্ল্যান থেকে আর্থিক লেনদেন, কার নির্দেশে কাজ, জেরায় কী জানালেন কালী?
-
১৫ হাজার বিষ ক্যাপসুল বানিয়ে মহরমের শোভাযাত্রায় গণহত্যার ছক! অসুস্থ বহু, গ্রেপ্তার ফায়াজ
-
বধর্মানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি, অভিযান চালিয়ে ‘ফেরার’ নেতাদের ধরল পুলিশ