সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেট দুনিয়ায় মানুষের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা৷ সাধারণ মানুষ তো বটেই সেলেব্রিটিরাও এর হাত থেকে নিস্তার পাননি৷ কিন্তু, আমিরপত্নি কিরণ রাও চুপ থাকার পাত্রী নন৷ স্বামীর মতো তিনিও যে ‘সত্যমেব জয়তে’ মন্ত্রেই বিশ্বাস করেন, তা প্রমাণ করলেন বলিউড পরিচালক৷
সম্প্রতি, বন্ধুদের কাছ থেকে কিরণ জানতে পারেন তাঁর নামে একটি ফেক ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে৷ যার মাধ্যমে তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধবদের সঙ্গে চ্যাট করা হচ্ছে৷ ছবি আপলোডও করা হচ্ছে৷ খবর পেয়েই সোজা বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের পুলিশের সাইবার ক্রাইম শাখায় গিয়ে এফআইআর দায়ের করেছেন কিরণ৷
মুম্বই পুলিশের তরফে এফআইআর-এর কথা স্বীকার করা হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে৷ অপরাধী যদি ভারতীয় হয়ে থাকে তাহলে তাকে ধরতে বেশি বেগ পেতে হবে না৷ কিন্তু, যদি বাইরের দেশের হয়ে থাকে তাহলে তার নাগাল পাওয়া কঠিন হবে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
হরমুজই সমস্যা! ইরান-আমেরিকার ৬০ দিনের শান্তিচুক্তি বাতিল, এবার কী হবে?
-
অর্থ আত্মসাতের প্রমাণ নেই, রাম মন্দিরের অনুদান চুরিতে ক্লিনচিট চম্পত রাই, অনিল মিশ্রকে
-
সিল আঁটা জলের বোতল মানেই সুরক্ষিত নয়! কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়টি
-
‘শুধু বিচ্ছেদ আর প্রতারণা’, ‘পরকীয়া’চর্চা উসকে মামাশ্বশুর গোবিন্দাকে খোঁচা কাশ্মীরার!
-
জ্ঞানেশের ভূয়সী প্রশংসা ট্রাম্পের! কংগ্রেসের খোঁচা ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’