সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন বলিউড অভিনেতা মোহিত বাঘেল। একের পর এক দুঃসংবাদ বলিউডে। এপ্রিলের শেষেই প্রয়াত হয়েছেন বলিউডের দুই মহাতারকা ইরফান খান এবং ঋষি কাপুর। বলিপাড়ার আকাশে যেন কালো মেঘ ঘনিয়েছে। এবার চিরনিদ্রায় গেলেন মোহিত বাঘেল। যিনি কিনা সলমন খানের জনপ্রিয় সিনেমা ‘রেডি’তে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন।
মারণ কর্কটরোগ বাসা বেঁধেছিল মোহিতের শরীরে। গত ডিসেম্বরেই ধরা পড়ে যে অভিনেতার ক্যানসার হয়েছে। তারপর থেকেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন মোহিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ থেকে বিরতি নিতে হয়েছিল। মাস কয়েক অসুস্থ থাকার পর শনিবার, ২৩ মে চিরতরে চলে গেলেন মোহিত বাঘেল। সলমন খানের সহ-অভিনেতা মোহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা। অভিনেত্রী পরিণীতি চোপড়া, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা থেকে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’-এর পরিচালক রাজ শান্ডিল্য, মোহিতের মৃত্যুর খবর পেয়ে মুষড়ে পড়েছেন অনেকেই।

উল্লেখ্য, মোহিত পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রার ‘জবড়িয়া জোড়ি’ ছবিতে অভিনয় করেছেন। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিণীতি বলেছেন, সবসময়ে প্রাণবন্ত, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলত। ভাল থেকো মোহিত। সিদ্ধার্থ বলেছেন, “মোহিত ভীষণই ট্যালেন্টেড ছেলে। সবসময়ে হাসিখুশি থাকত। ভীষণই দুঃখ পেলাম খবরটা শুনে। মোহিতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
[আরও পড়ুন: শরীরে কোনও উপসর্গ নেই, করোনা আক্রান্ত বলিউড অভিনেতা কিরণ কুমার]
मोहित मेरे भाई इतनी जल्दी क्या थी जाने की?
मैंने तुझसे कहा था देख तेरे लिए सारी इंडस्ट्री रुक गयी है जल्दी से ठीक होके आजा उसके बाद ही सब काम शुरू करेंगे,
तू बहुत अच्छी एक्टिंग करता है,इसलिए अगली फिल्म के सेट पे तेरा इंतज़ार करूँगा…और तुझे आना ही पड़ेगा
ॐ साई राम #cancer RIP pic.twitter.com/FD2lE3tHJz— Raaj Shaandilyaa (@writerraj) May 23, 2020
[আরও পড়ুন: ‘আমফান, প্লেন ক্র্যাশ,করোনা আর কী দেখতে হবে!’, পাকিস্তানের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ বলিউডের]
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও
-
ঠোঁটে কালশিটে গাল ফুলে ঢোল, এলোমেলো চুলে বিবর্ণ মিমি! আচমকা কী হল অভিনেত্রীর?
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা