রাজ্যের ৭৭টি কেন্দ্রে শুরু ভোটগণনা। তারই মাঝে দুঃসংবাদ। প্রিয় পোষ্যকে হারালেন ঘাটালের তারকা সাংসদ দেব। সোশাল মিডিয়ায় দুঃসংবাদ নিজেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
দেব লেখেন, “তুমি বিশেষ একজন যে আমাকে ‘লাকি’ করেছে। আত্মার শান্তিকামনা করি। তাড়াতাড়ি ফিরে এসো।” বলে রাখা ভালো, দেবের পোষ্যের নামও ‘লাকি’।
View this post on InstagramAdvertisement
দক্ষিণ কলকাতার বিলাসবহুল সাউথ সিটির আবাসনে থাকেন দেব। সেখানেই থাকে তাঁর পোষ্য সারমেয় ‘লাকি’। পোষ্য পরিবারের সদস্যসম। আচমকা তার মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দেব। শোকাতুর তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও।
বলে রাখা ভালো, অভিনয়ের কেরিয়ারের মধ্যগগনে রাজনীতিতে যোগ দেন দেব। ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে লড়েন তিনি। জয়ও পান। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ভোটে দাঁড়ানো নিয়ে ‘মতানৈক্য’ দেখা দেয়। শোনা গিয়েছে, ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি না হওয়ার হতাশায় ভোটে দাঁড়াবেন না বলেই স্থির করেন। যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য আর্থিক বরাদ্দের আশ্বাস দেন। সেকথা শোনার পর তৃণমূলনেত্রী মমতা এবং ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ঘাটাল থেকে ভোটে লড়েন। ভোটে জিতে ঘাটালের তৃতীয়বারের সাংসদ হন দেব।
তুমুল ব্যস্ততার মাঝেও দলীয় কাজে কোনও গাফিলতি নেই তারকা সাংসদের। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পথে নেমে লড়াইয়ের বার্তা দিয়েছেন দেব। একের পর এক জায়গায় ঘুরে ঘুরে প্রচার করে গিয়েছেন তিনি। কখনও রোড শো, কখনও জনসভা করে গিয়েছেন তারকা সাংসদ। ছাব্বিশের ভোটগণনার দিন নিঃসন্দেহে তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাঁচজন দলীয় নেতা-কর্মীদের মতো দিনভর ফলাফলের দিকে নজর রাখবেন বলেই স্থির করেছিলেন তিনি। ঠিক সেদিনই অঘটন। প্রিয় পোষ্যকে হারিয়ে হতাশ তারকা সাংসদ দেব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যারা প্রজন্মের পর প্রজন্ম বাংলায় বসবাস করছে তারা সবাই ‘বাঙালি’
-
‘নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব’, নিষেধাজ্ঞায় আমেরিকার উপর হামলার হুমকি ইরানের
-
জলরোষে ২০ বছর আগে মৃত্যু ৫ যুবকের, বিধ্বস্ত নেপাল ফেরাল পুরুলিয়ার ডাউরি খালের স্মৃতি
-
পুজোয় টইটইয়ের প্ল্যান? কলকাতার কাছেপিঠেই রয়েছে অপরূপ বিস্ময়, রইল ৫ গন্তব্যের খোঁজ
-
একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?