গভীর রাতে পার্ক স্ট্রিটে দুই যুবতীকে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় অভিযুক্ত দুই বাইক আরোহীকে খুঁজছে পুলিশ। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন গভীর রাতে পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলের ডিসকো থেকে বেরিয়ে বাড়িতে ফিরছিলেন দুই যুবতী। ক্যাবের জন্য হোটেলের গেটের সামনেই অপেক্ষা করছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় একটি বাইকে করে দুই যুবক তাঁদের সামনে এসে দাঁড়ায়। তাঁদের লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করে। বাইকে বসেই তারা অশ্লীল ভঙ্গি করতে থাকে বলে অভিযোগ। ওই দুই যুবতী অভিযুক্তদের আচরণ নিয়ে প্রথমে প্রশ্ন তোলেন, এরপর রাসেল স্ট্রিটের দিকে এগিয়ে যান। অভিযুক্তরাও বাইকে তাঁদের ফলো করতে থাকে বলে অভিযোগ। এরপর গালিগালাজ করে জোর করে যুবতীদের বাইকে তোলার চেষ্টা করে তারা। প্রতিবাদ করলে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
ঘটনার পর চিৎকার শুরু করেন নির্যাতিতা দুই যুবতী। তাঁদের চিৎকার শুনে টহলরত পুলিশের গাড়ি তরুণীদের কাছে চলে আসে। পুলিশের গাড়ি আসতে দেখেই বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পার্ক স্ট্রিট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার একাধিক সিসিটিভির ফুটেজ দেখে বাইকটিকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। বাইকের নম্বরপ্লেট ছাড়াও ওই বাইকটির বিশেষত্বও জানার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে দুই আরোহীর চেহারা শনাক্ত করা হচ্ছে।
এই ঘটনায় ২০১২ সালের পার্কস্ট্রিটে চলন্ত গাড়িতে সুজেট জর্ডানের গণধর্ষণের ঘটনার স্মৃতি ফিরল। ওই সালেরই ৬ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের একটি নাইট ক্লাব থেকে বের হওয়ার পর পাঁচজন যুবক সুজেটকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তোলে। এরপর চলন্ত গাড়িতেই তাঁকে গণধর্ষণ করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডুরান্ড ডার্বির হার ভুলে কলকাতা লিগে মরণবাঁচন ম্যাচ, প্রতিপক্ষ কোচ ব্যারেটো চিন্তা মোহনবাগানের
-
ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত