Advertisement
Advertisement
Bengal Election 2026

স্ট্রংরুম শাখাওয়াতের বাইরে বিজেপির ঝান্ডা লাগানো স্করপিও! পুলিশের সঙ্গে ব্যাপক বচসা তৃণমূলের

তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, ওই গাড়িতে এক্স আর্মি স্টিকার সাঁটানো ছিল। শুধু তাই নয়, বিজেপির লোগো ও ঝান্ডাও লাগানো ছিল বলে দাবি করেন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২০:০২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২০:০২

options
link
স্ট্রংরুম শাখাওয়াতের বাইরে বিজেপির ঝান্ডা লাগানো স্করপিও! পুলিশের সঙ্গে ব্যাপক বচসা তৃণমূলের zoom
এক্স আর্মি লেখা স্করপিও (বাঁ দিকে)। শাখাওয়াতের বাইরে তৃণমূলের বিক্ষোভ (ডান দিকে)।

গণনার আগের দিন শাখাওয়াতের মেমোরিয়ালের বাইরে নতুন করে উত্তেজনা। বিনা তল্লাশিতে বাইরের গাড়ি ঢোকার অনুমতি কীভাবে? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তুমুল বচসা তৃণমূলের। অভিযোগ, এক্স আর্মি স্টিকার সাঁটানো ছিল গাড়িতে। পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ায় তৃণমূল কর্মী-সমর্থকরা।

স্ট্রংরুম শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা। বৃহস্পতিবার উত্তেজনার পর পুলিশ-বাহিনীতে ছেয়ে গেছে গোটা হাইস্কুল চত্বর। শাখাওয়াতের বাইরের ২০০ মিটার পর্যন্ত এলাকায় জারি ১৬৩ ধারা। তারপরেও সেই এলাকায় বাইরে থেকে কীভাবে ঢুকে পড়ল গাড়ি? তৃণমূলের অভিযোগ, রবিবার সকালে আচমকাই একটি স্করপিও এসে দাঁড়ায় স্ট্রংরমের সামনে। গাড়ি থেকে একজন নেমে সোজা চলে যান স্ট্রংরুমের ভিতরে। এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে শাখাওয়াত চত্বর। স্ট্রংরুমের বাইরে পাহারায় থাকা তৃণমূল কর্মীরা ফেটে পড়েন বিক্ষোভে। কীভাবে ১৬৩ ধারা জারি থাকা এলাকায় প্রবেশে অনুমতি পেল বাইরের গাড়ি? পুলিশের সঙ্গেও শুরু হয় বচসা। দুপুর গড়াতেই শাখাওয়াত মেমোরিয়ালের সামনে পৌঁছে যান কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তাঁকে দক্ষিণ কলকাতার গণনা পর্যবেক্ষকের দায়িত্বও দিয়েছে দল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bengal Election 2026: Firhad Hakim at Sakhawat memorial
শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে ফিরদাহ হাকিম। ছবি: অমিত মৌলিক।

তৃণমূলের আরও বিস্ফোরক অভিযোগ, ওই গাড়িতে এক্স আর্মির স্টিকার সাঁটানো ছিল। শুধু তাই নয়, বিজেপির লোগো ও ঝান্ডাও লাগানো ছিল বলে দাবি করেন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা। পুলিশি নিরাপত্তা ভেঙে কীভাবে ওই গাড়ি পৌঁছে গেল স্ট্রংরুমের বাইরে? প্রতিবাদে শাখাওয়াতের বাইরের তুমুল উত্তেজনা ছড়ায়। জমায়েত হঠাতে তৎপর হয় পুলিশ ও বাহিনী। 

Bengal Election 2026: Police and army maintain tight security outside Shakhawat Memorial
শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে কড়া পাহারায় পুলিশ ও বাহিনী। ছবি: অমিত মৌলিক।

স্ট্রংরুমে ইভিএম বন্দি জনতার রায়। সেই স্ট্রংরুমেই কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার রাতে শাখাওয়াত মেমোরিয়ালে ৪ ঘণ্টা পাহারায় ছিলেন খোদ তৃণমূল নেত্রী। শুক্রবার সকাল থেকে স্ট্রংরুমের বাইরে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়। তারপরেও কীভাবে বহিরাগত গাড়ি ঢুকে পড়ল সেখানে? গণনার আগেরদিন এই ঘটনা ঘিরে ফের উত্তপ্ত স্ট্রংরুম চত্বর। তাহলে কি তৃণমূলের আশঙ্কাই সত্যি? তেমনইটাই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.