বিগত এক বছরে কর্মসূত্রে ঘন ঘন কলকাতায় পাড়ি দিয়েছেন জয়া আহসান (Jaya Ahsan)। কখনও শুটিংয়ের খাতিরে থাকতে হয়েছে। আবার কখনও বা সিনেমার প্রচারের ফাঁকে টলিপাড়ার পার্টি-প্রিমিয়ারেও অংশ নিতে গিয়েছে অভিনেত্রীকে। ফেব্রুয়ারি মাসের পয়লা সপ্তাহেই তিলোত্তমায় পা রেখেছিলেন সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ছবির প্রচারের জন্য। তবে রমজানের মরশুম শুরু হতেই বাংলাদেশে ফিরে গিয়েছেন জয়া। সোমবার রাতে সেখান থেকেই উদযাপনের ঝলক ভাগ করে নিলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
এবার এক মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন জয়া আহসান। জীবনে এই প্রথমবার বাড়িতে ভালো করে টক দই পেতেছেন নায়িকা। এযাবৎকাল তাঁর তৈরি টক দইকে নাকি রসিকতা করে ‘চুন’ বলা হত। জয়া বলছেন, “আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করতো, এটা খাওয়ার নাকি দেওয়ালে লাগানোর?”
পবিত্র রমজানের মরশুম মানেই পদ্মাপাড়ে সাজসাজ রব। আমজনতার মতো ঢাকার সেলেব পাড়ার অন্দরেও অতিরিক্ত গ্ল্যামারের ছটা। রকমারি পদ, ফলাহার, সুস্বাদু হালিমে জমাজমাট ইফতারি আড্ডা। জয়া আহসানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কাজের সূত্রে দীর্ঘদিন বাংলাদেশের বাইরে কাটানোয় আত্মীয়-স্বজনের সঙ্গে সেভাবে সাক্ষাতের সুযোগ পাননি জয়া। তাই উৎসবের মরশুমে পরিজনদের নিয়ে খানাপিনা আর খাঁটি আড্ডায় মেতেছেন অভিনেত্রী। খবর, ‘ওসিডি’র প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি কাজ সেরে গত ১৭ ফেব্রুয়ারি স্বভূমে ফিরেছেন জয়া আহসান। আর ফিরেই কাছের মানুষদের নিয়ে উৎসবে মেতেছেন। কেমন চলছে জয়া আহসানের রমজান পালন?

সোমবার রাতে বোনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জয়া আহসান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারি আড্ডায় মাতেন তিনি। নায়িকার শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, টেবিলে সাজানো থরে থরে রকমারি পদ। ফ্রুট স্যালাড, হালিম, ভর্তা থেকে মুখরোচক ভাজাভুজি, শেষপাতে মিষ্টি… কী নেই মেনুতে? তবে জয়া জানালেন, তাঁর বোন খুব স্বাস্থ্য সচেতন। হেলদি ডায়েটে বিশ্বাসী। তাই সেকথা মাথায় রেখেই ইফতারের মেনুতে স্বাস্থ্যকর সব পদ ঠাঁই পেয়েছে। বিটরুট, গাজরের রস থেকে রকমারি মরশুমি ফল, মুড়ো ভর্তার মতো নানা পদ ছিল। জয়া নিজেও রোজা রাখছেন। পাশাপাশি পরিবারের জন্য হেঁশেলে রান্নাবান্নাও করছেন। এবার যেমন এক মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন। কীরকম?
জয়া নাকি জীবনে এই প্রথমবার বাড়িতে ভালো করে টক দই পেতেছেন। এযাবৎকাল তাঁর তৈরি টক দইকে রসিকতা করে ‘চুন’ বলা হত। কিন্তু এবারের রমজানে সাফল্যের সঙ্গে সেই ‘টাস্কে’ উতরে গিয়েছেন অভিনেত্রী। তাঁর মন্তব্য, “আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করতো, এটা খাওয়ার নাকি দেওয়ালে লাগানোর? কিন্তু এবার সত্যিকারের দই! চুন থেকে দই।” নায়িকার বানানো টক দইয়ের প্রশংসায় পঞ্চমুখ তাঁর পরিবারের সদস্যরাও। বলাই বাহুল্য, বাংলাদেশে জমজমাট জয়া আহসানের রমজান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের
-
ছাত্র রাজনীতির ফাঁকে প্রেম, প্রাক্তনকে নিয়ে কী বললেন দীপ্সিতা?
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা