নাভি-ক্লিভেজে নজর! ‘পরিচালক প্যাডেড ব্রা পরতে বলেন’, সিনেইন্ডাস্ট্রির ‘শরীরী সংস্কৃতি’ নিয়ে বিস্ফোরক তাপসী
বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক তাপসী পান্নু! কী বললেন অভিনেত্রী?
সম্প্রতি 'আসসি' সিনেমার প্রচারে তাপসী পান্নু এমন কিছু অভিজ্ঞতা ভাগ করে নেন, যা সিনেদুনিয়ার 'শরীরী সংস্কৃতি'র ইঙ্গিত দেয়। চিত্রনাট্যের প্রয়োজনে ক্যামেরার সামনে শরীরকে ক্যানভাস হিসেবে তুলে ধরা নিয়ে বরাবর ফিল্মিদুনিয়ায় বিতর্ক। যদিও সেসব বিতর্ক, আলোচনা উড়িয়ে বেশ কজন তারকা সাবলীলভাবে ক্যামেরার সামনে খোলামেলাভাবে ধরা দিয়েছেন, তবে এবার তাপসী যা বললেন তাতে চমকে উঠতে হয়!
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে তাপসীকে প্রশ্ন ছোড়া হয়েছিল, ভোজপুরি এবং দক্ষিণ ভারতীয় সিনেমার গানের সিকোয়েন্সে নাভির উপর এত ফোকাস করা হয় কেন? তার উত্তরেই নায়িকা জানান, এর উত্তর আমিও খোঁজার চেষ্টায় রয়েছি। হিন্দি সিনেমার আইটেম গানগুলিতেও নারী শরীর তুলে ধরা হয়, তবে সেটা দক্ষিণের মতো নয়। বলিউড সিনেমার নজর বেশি ক্লিভেজের দিকে।" এখানেই অবশ্য থামেননি!