Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Aamir Khan-Arijit Singh

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে মেঝেয় বসে খেলেন আমির, ভাত বেড়ে দিলেন গায়ক, ভাইরাল ভিডিও

'তুমি প্লেব্যাক ছাড়লে আমাদের কী হবে?', অনুরোধ মিস্টার পারফেকশনিস্ট-এর। আমিরের পা ছুঁয়ে প্রণাম অরিজিতের। ভিডিওতেই দুই তারকার আড্ডা, সমীকরণের ঝলকে মুগ্ধ নেটভুবন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৩:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৩:২০

options
link
অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে মেঝেয় বসে খেলেন আমির, ভাত বেড়ে দিলেন গায়ক, ভাইরাল ভিডিও zoom
অরিজিতের বাড়িতে আমিরের দিনযাপনের ঝলক, ছবি- ইনস্টাগ্রাম
Advertisement

মুম্বই পৌঁছেছেন সপ্তাহ দুয়েক আগে। তবুও অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে জিয়াগঞ্জের অলি-গলিতে ঢুঁ মারা, স্টুডিওয় সময় কাটানোর স্মৃতিতে বিভোর আমির খান (Aamir Khan)। সম্প্রতি মিস্টার পারফেকশনিস্ট-এর প্রযোজনা সংস্থার তরফে সেই সফরনামা প্রকাশ্যে আনা হয়েছে। সেই ভিডিওতেই দুই তারকার আড্ডা, সমীকরণের ঝলকে মুগ্ধ নেটভুবন।

“তুমি প্লেব্যাক ছাড়ছ! নাকি শুধু হিন্দি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ! কেন? তুমি প্লেব্যাক ছেড়ে দিলে ভাই আমাদের কী হবে?” সিনিয়র অভিনেতার একথা শুনে খানিক লজ্জায় পড়ে যান গায়ক।

ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার জন্য মুম্বই থেকে মুর্শিদাবাদে ছুটে এসেছিলেন আমির খান। তার ঠিক সপ্তাহ খানেক আগেই প্লেব্যাক দুনিয়াকে থেকে বাণপ্রস্থ ঘোষণা করেন গায়ক। অরিজিতের প্লেব্যাগক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মায়ানগরীর সিনেপাড়ায় কম ফিসফাস হয়নি! এমন আবহেই মুম্বই থেকে জিয়াগঞ্জে পৌঁছন আমির খান। ‘প্লেব্যাক সম্রাটে’র অবসর ঘোষণার পরই কেন শশব্যস্ত শিডিউল ফেলে মুর্শিদাবাদে ছুটে আসেন আমির খান? দুই তারকার মধ্যে কী কথাই বা হল? কৌতূহল ছিল সর্বত্র। এবার ‘মিস্টার পারফেককশনিস্টে’র প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা সফরনামায় সব কৌতূহলের অবসান। যেখানে অরিজিতের উদ্দেশে আমিরকে বলতে শোনা যায়, “তুমি প্লেব্যাক ছাড়ছ! নাকি শুধু হিন্দি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ! কেন? তুমি প্লেব্যাক ছেড়ে দিলে ভাই আমাদের কী হবে?” সিনিয়র অভিনেতার একথা শুনে খানিক লজ্জাতেও পড়ে যান গায়ক। শুদি তাই নয়। ওই ভিডিওতে কখনও আমির খানের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল অরিজিৎকে আবার কখনও বা বলিউড তারকাকে জিয়াগঞ্জের বাড়িতে মেঝেয় বসে পাত পেড়ে খেতে দেখা গেল। আর সেই ভিডিওই এখন চর্চার শিরোনামে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Arijit Singh lends his voice after retirement, Aamir Khan 'Felt magical'
আমির খানের ছবিতে অরিজিতের প্লেব্যাক, ছবি- সোশাল মিডিয়া

প্রথমটায় অনুমান ছিল, ‘মহাভারত’ ছবির জন্যেই অরিজিতের শরণাপন্ন হয়েছেন আমির খান। তবে পরে জানা যায়, আমির প্রযোজিত ‘এক দিন’ সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। যদিও মিস্টার পারফেকশনিস্ট এক্ষেত্রে প্রযোজকের আসনে তবে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ পুত্র জুনেইদ খান এবং সাই পল্লবী। আসন্ন এই রোম্যান্টিক ড্রামাতেই শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। আমির খান প্রোডাকশনস-এর তরফে প্রকাশ্যে আনা ভিডিওয় দেখা গেল, প্রযোজক আমিরের পাশে বসে মন দিয়ে অরিজিৎকে কাজ বুঝে নিতে। আবার কখনও বা ছবির জন্য রেকর্ডিং স্টুডিওয় গান গাইতে। কাজের পাশাপাশি অবসরও মন্দ কাটেনি বলিউড তারকারা। মেঝেয় বসে ঘুড়ির মাঞ্জা-লাটাই প্রস্তুত করেছেন আবার কখনও বা গায়কের স্কুটিতে চড়ে জিয়াগঞ্জের অলি-গলি ঘুরে দেখেছেন। এদিকে আমিরের অতিথি আপ্যায়ণেও কোনওরকম খামতি রাখেননি অরিজিৎ। নিজে হাতে ভাত বেড়ে দিলেন। চা পরিবেশন করলেন। মেঝেয় বসে বলিউড তারকার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডাও দিলেন তিনি। নতুন ভিডিওয় দুই তারকার এমন সহজ-সরল দিনযাপন দেখেই মুগ্ধ অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Music Company (@zeemusiccompany)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.