Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Rajpal Yadav

তিহাড় জেলের ‘অভিশপ্ত ১১ দিন’ ভুলে ফের শুটিংয়ে রাজপাল যাদব, সেট থেকে ‘ছোটে পণ্ডিত’ জানালেন… 

জেলমুক্তির পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন রাজপাল যাদব। ভ্যানিটি ভ্যান থেকে ভিডিও শেয়ার করে কী জানালেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৯:৫৮

options
link
তিহাড় জেলের ‘অভিশপ্ত ১১ দিন’ ভুলে ফের শুটিংয়ে রাজপাল যাদব, সেট থেকে ‘ছোটে পণ্ডিত’ জানালেন…  zoom
১৬ কোটির ঋণ না মেটানোয় নিলামে উঠল রাজপাল যাদবের বাড়ি
Advertisement

গত সোমবারই দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব (Rajpal Yadav )। ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে এগারো দিন বাদে তিহাড় জেল থেকে মুক্তি পান অভিনেতা। জেলমুক্তির পরই শাহজাহানপুরে নিজের পৈতৃক ভিটেতে গিয়েছিলেন তিনি। সেখানে পারিবারিক বিয়ের অনুষ্ঠান পর্ব মিটিয়ে এবার অবশেষে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন রাজপাল যাদব।

জেলযাত্রার দরুণ যে অভিনেতার ‘শাপে বর’ হয়েছিল, সেটা বললেও অত্যুক্তি হয় না! কারণ রাজপালের দুঃসময়ের কথা শুনে বলিউডের অনেকেই অভিনেতার কাছে বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমার প্রস্তাবও দিয়েছিলেন। আগাম পারিশ্রমিক দিয়ে মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন গুরু রানধাওয়া। ‘ইয়েস ম্যাডামে’র সিইও মায়াঙ্ক আর্যও তাঁদের সংস্থার বিজ্ঞাপনী ভিডিওতে রাজপালকে কাস্টের কথা জানিয়েছিলেন। অন্যদিকে বক্সার বিজেন্দর তাঁর পরবর্তী ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনেতাকে প্রস্তাব দেন। শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনও দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজপাল যাদবকে। অতঃপর এইমুহূর্তে যে অভিনেতার ঝুলিতে একগুচ্ছ কাজ, তা বলাই বাহুল্য। এবার শুটিং সেটে প্রত্যাবর্তন করে জানান দিলেন কৌতুকাভিনেতা।

Advertisement
After getting bail Rajpal Yadav bats for prison reforms
রাজপাল যাদব। ছবি: ইনস্টাগ্রাম

শুটিংয়ে যোগ দিয়েই ভ্যানিটি ভ্যান থেকে একটি ভিডিও শেয়ার করেছেন রাজপাল। কৌতুকাভিনেতার মন্তব্য, “একটু কালিমা, একটু বিনোদন… এটাই তো জীবনের আসল ব্যালেন্স।” আগামী সাতাশ সালে বলিউডে রাজপাল যাদবের তিন দশক পূর্তি হতে চলেছে। সেকথা জানিয়েই প্রথম কাজের স্মৃতিতে ডুব দেন অভিনেতা। পাশাপাশি মুম্বইয়ে পাড়ি দেওয়ার পর ইন্ডাস্ট্রি এবং দর্শকের কাছে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তার জন্যেও ধন্যবাদ জানান। দাদার মেয়ের বিয়ের জন্য ১২ ফেব্রুয়ারি জামিনের আবেদন জানিয়েছিলেন অভিনেতা। তবে সেই আবেদন প্রথমটায় খারিজ হলেও পরে ১৬ তারিখ, সোমবার বকেয়ার দেড় কোটি টাকা মিটিয়ে তারপর জামিন পান তিনি। এরপরই সোজা শাহজাহানপুরে ভাইঝির বিয়েতে যোগ দিয়েছিলেন রাজপাল। বিয়ের অনুষ্ঠানের আসরে কৌতুকাভিনেতাকে সকলের সঙ্গে নাচতেও দেখা যায়। ভাইরাল ভিডিও দেখে অনুরাগীরাও আশ্বস্ত হন যে কঠিন সময় কাটিয়ে শেষমেশ স্বাভাবিক ছন্দে ফিরেছেন রাজপাল যাদব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajpal Naurang Yadav (@rajpalofficial)

দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল, সিনেপর্দার ‘ছোটে পণ্ডিতে’র সংশোধনাগারের রোজনামচা। জেলে কীভাবে দিন কাটছিল রাজপাল যাদবের? অনুরাগীদের উদ্বেগের মাঝেই জানা যায়, বলিউড তারকা বলে তিহাড় জেলে বাড়তি কোনও সুবিধে তিনি পাননি। সংশোধনাগারের বাকি বন্দিদের মতোই অভিনেতার খাওয়াদাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছিল। বিশ্রামও নিতে হচ্ছিল ঘড়ির কাটা ধরে। বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, রাজপাল যে ‘সেলে’ ছিলেন, সেখানে একসময়ে ছোটা রাজন, গ্যাংস্টার নীরজ বাওয়ানার মতো কুখ্যাতদের রাখা হয়েছিল। শুধু তাই নয়। সকাল ৬টা বাজতেই রাজপালকে এক কাপ চা আর রুটি দেওয়া হচ্ছিল প্রাতঃরাশ হিসেবে। বারো ঘণ্টার ব্যবধানে সন্ধে ৬টায় আবার রাতের খাবার খেতে দেওয়া হচ্ছিল। ডাল-ভাত, রুটি-সবজি… ব্যাস! এরপর খিদে পেলেও সংশোধনাগারে আর খাওয়ার অনুমতি ছিল অভিনেতার। তবে জেলে বলিউড তারকাকে পেয়ে নাকি বেজায় উচ্ছ্বসিত হয়েছিল সেখানকার বাকি বন্দিরা। যদিও নিরাপত্তার কারণে রাজপাল যাদবের সঙ্গে কারও সাক্ষাতের অনুমতি ছিল না, তবে একঝলক দেখার জন্য নাকি থাকত তারা। জেলমুক্তির পর তাদের হয়েও আওয়াজ তোলেন বলিউড তারকা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.