সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাজন প্রাইম ভিডিওর বিতর্কিত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সিরিজের পরিচালক আলি আবাস জাফরকে (Ali Abbas Jafar) একহাত নিলেন তিনি। “আল্লাহর উপহাস করার হিম্মত আছে?” টুইটারে পরিচালককে সরাসরি এই প্রশ্ন করলেন অভিনেত্রী।
মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে সইফ আলি খান, ডিম্পল কপাডিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ (Tandav)। রাজনৈতিক ক্ষমতার কাহিনি নিয়ে তৈরি আলি আব্বাস জাফরের (Ali Abbas Zafar) এই সিরিজে সমর প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সইফ (Saif Ali Khan)। শিবা শেখরের চরিত্রে অভিনয় করেছেন মহম্মদ জিশান আয়ুব (Mohd. Zeeshan Ayyub)। আয়ুবের অভিনয় করা একটি দৃশ্য নিয়েই তোলপাড় দেশের একাংশ। সিরিজের পাশাপাশি আমাজন প্রাইম ওয়েব প্ল্যাটফর্মকেও বয়কটের (Hindu Boycott Amazon) ডাক দেওয়া হয়। বিপুল চাপে পড়ে টিম ‘তাণ্ডব’ টিমের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমাও চাওয়া হয়। বাড়ানো হয়েছে সইফ আলি খানের নিরাপত্তা।
[আরও পড়ুন: গোমাংস খাওয়া নিয়ে মন্তব্যের জের, অভিনেত্রী দেবলীনাকে খুন ও গণধর্ষণের হুমকি]
এই প্রসঙ্গেই বিজেপি নেতা কপিল মিশ্র টুইটারে লেখেন, “আলি আব্বাস জাফরজি কখনও নিজের ধর্ম নিয়ে সিনেমা বানিয়ে ক্ষমা চেয়ে দেখুন না। মত প্রকাশের সমস্ত স্বাধীনতা আমাদের ধর্মের ক্ষেত্রেই কেন? কখনও নিজের ঈশ্বরের উপহাস করেও ক্ষমা চান। দেশের আইন আপনার অপরাধের বিচার করবে। বিষাক্ত কাহিনি ফেরত নিন, ‘তাণ্ডব’ সরাতেই হবে।”
কপিল মিশ্রর এই টুইট শেয়ার করেই হিন্দিতে কঙ্গনা লেখেন, “ক্ষমা চাওয়ার জন্য বাঁচবে নাকি? এরা তো সোজা গলা কেটে দেয়, জেহাদি দেশ ফতোয়া জারি করে, লিব্রু মিডিয়া ভারচুয়াল লিঞ্চিং করে দেয়, তোমায় শুধু খুনই করে দেবে না সেই মৃত্যুর আবার যুক্তি দেখিয়ে দেবে। বলো আলি আব্বাস জফর, আল্লাহর উপহাস করার হিম্মত আছে?”
माफ़ी माँगने केलिये बचेगा कहाँ? ये तो सीधा गला काट देते हैं, जिहादी देश फ़तवा निकाल देते हैं लिब्रु मीडिया वर्चूअल लिंचिंग कर देती है, तुम्हें ना सिर्फ़ जान से मार दिया जाएगा बल्कि उस मौत को भी जस्टिफ़ाई किया जाएगा, बोलो @aliabbaszafar है हिम्मत अल्लाह का मज़ाक़ उड़ाने की ? https://t.co/NYASyuVS2i
Advertisement— Kangana Ranaut (@KanganaTeam) January 18, 2021
[আরও পড়ুন: সত্যজিতের ‘সোনার কেল্লা’র গল্পে ঢুকে পড়ল সলমনের ‘দাবাং’! ক্ষমা চাইল IFFI]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের