সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানালির বাড়িতে ফিরে গেলেও উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) সরকারের সমালোচনার সামান্যতম সুযোগও ছাড়তে নারাজ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার অভিনেত্রী তোপ দাগলেন থানের ভিওয়ান্ডি এলাকার বহুতলে ভেঙে পড়ার ঘটনা নিয়ে। সোমবার ভোররাত ৩টে ৪০ নাগাদ বহুতলটি ভেঙে অন্তত ৪১ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার উদ্ধারকাজ বন্ধ করা হয়। সেই খবর শেয়ার করে টুইটারে (Twitter) কঙ্গনা লেখেন,
“উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত, বৃহণ্মুম্বই পুরনিগম যখন বেআইনিভাবে আমার ঘর ভাঙছিল তখন যদি এই বহুতলেও অতটা গুরুত্ব দেওয়া হত, তাহলে আজ প্রায় ৫০ জন মানুষের মৃত্যু হত না। এত জওয়ান তো পুলওয়ামায় পাকিস্তানের হামলাতেও শহিদ হননি যতজন আপনাদের অবহেলার জন্য মারা গেলেন। ভগবান জানেন মুম্বইয়ের কী হবে! করজোড়ে প্রার্থনা রইল।”
Advertisement
उद्धव ठाकरे, संजय राउत @mybmc जब मेरा घर ग़ैर क़ानूनी तरीक़े से तोड़ रहे थे, उस वक्त उतना ध्यान इस बिल्डिंग पे दिया होता तो आज यह लगभग पचास लोग जीवित होते, इतने जवान तो पुलवामा में पाकिस्तान में नहीं मरवाए जितने मासूमों को आपकी लापरवाही मार गयी, भगवान जाने क्या होगा मुंबई का 🙏 https://t.co/BBkj8APfnu
Advertisement— Kangana Ranaut (@KanganaTeam) September 24, 2020
[আরও পড়ুন: মুসলিম পরিবারের সন্তান হয়েও পুজো নিয়ে ফেসবুকে পোস্ট, মৌলবাদীদের রোষে মীর]
ঘটনায় কঙ্গনার পক্ষেই সায় দিয়েছে বম্বে হাই কোর্টও (Bombay High Court)। বৃহন্মুম্বই পুরনিগমকে ভর্ৎসনা করে বলা হয়েছে, যত তাড়াতাড়ি কঙ্গনার ঘর ভাঙা হয়েছে, ততটা দ্রুততা অন্য বিষয়ে দেখালে দুর্ঘটনা ঘটত না। সেই টুইটও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “সত্যমেব জয়তে”
सत्यमेव जयते 🙏 https://t.co/NEaWe6DpRy
— Kangana Ranaut (@KanganaTeam) September 24, 2020
[আরও পড়ুন: কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলার জের, পাঞ্জাবে কঙ্গনার কুশপুতুল পোড়াল কংগ্রেসের ছাত্র সংগঠন]
সর্বশেষ খবর
-
‘চতুর্থ বিয়ের ভাবনা শুরু করছেন?’, ‘কেবিসি’র মঞ্চেও আমিরকে কটাক্ষ! ভাইরাল ভিডিও
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়