সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রে়ডিও জকি হয়ে ‘রক্তরহস্য’-র (Rawkto Rawhoshyo) কিনারা করেছিলেন। এবার নতুন ভূমিকায় কোয়েল মল্লিক (Koel Mallick)। শোনাচ্ছেন নতুন সাবধানবাণী। “নিয়ম না মানলেই বিপদ নিশ্চিত”, এই কথাই বলছেন কোয়েল মল্লিক। কিন্তু কেন একথা বলছেন টলিপাড়ার নায়িকা? নতুন সিনেমার ঘোষণা এভাবেই করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ‘ফ্লাইওভার’ (Flyover) ছবির পোস্টার।
নিয়ম না মানলেই বিপদ নিশ্চিত…
Advertisementআজ Official Poster.#Flyover Releasing 2nd April only in theatres!@nispalsingh @YourKoel @C_Gaurav @aroyfloyd & @abhimanyumuk pic.twitter.com/psZMZQx4KR
Advertisement— Surinder Films (@SurinderFilms) March 17, 2021
[আরও পড়ুন: রাস্তার পাশেই ‘টুম্পা সোনা’ গানে চুটিয়ে নাচ অরিজিৎ সিংয়ের, ভাইরাল ভিডিও]
২ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ‘ফ্লাইওভার’। অভিমন্যু মুখোপাধ্যায়ের (Abhimanyu Mukherjee) পরিচালনায় ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস (Surinder Films)। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে পরিচালক অভিমন্য জানান, অন্য একটি প্রজেক্টের সময় তিনি ‘ফ্লাইওভার’ ছবির গল্প নিসপাল সিং রাণেকে শুনিয়েছিলেন। মুখ্য চরিত্রে যে কোয়েল মল্লিককেই চান, সেকথাও জানিয়েছিলেন। নিসপাল সম্মতি দেওয়ার পরই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন।
মানবিকতা ও বাস্তবের মেলবন্ধনে ‘ফ্লাইওভার’-এর গল্প সাজানো হয়েছে। জানান কোয়েল মল্লিক। জানা গিয়েছে, ছবিতে তাঁর চরিত্রের নাম বিদিশা। অপরাধ জগতের কাহিনি মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব নিজের কাঁধে নেয় সে। কিন্তু নিজেই ফেঁসে যায় জটিল ঘটনায়। কাজের সুবাধে সাংবাদিকদের কাছ থেকে দেখেছেন কোয়েল মল্লিক। কিছু সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথাও বলেছেন। এভাবেই নিজের নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী। ছবিতে কোয়েল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌরব চক্রবর্তী, রবি সাউ, শান্তিলাল মুখোপাধ্যায় এবং ‘খড়কুটো’ ধারাবাহিক খ্যাত অভিনেতা কৌশিক রায়।
View this post on Instagram
[আরও পড়ুন: দেশি গার্লের বিদেশি সাফল্য অব্যাহত! অস্কারে প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য হোয়াইট টাইগার’]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে