Shefali Shah

‘সন্তানের জন্ম দেওয়ার চেয়ে কুকুর পোষো’, পরামর্শ দিয়ে বিতর্কে শেফালি

সম্পর্ক, বিয়ে, সন্তান জন্ম নিয়ে আধুনিক প্রজন্মের উদাসীনতা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মাতৃত্ব নিয়ে বিশেষ পরামর্শ অভিনেত্রী শেফালি শাহের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৭:৪৩

options
link
‘সন্তানের জন্ম দেওয়ার চেয়ে কুকুর পোষো’, পরামর্শ দিয়ে বিতর্কে শেফালি
সন্তান জন্ম নিয়ে বিশেষ পরামর্শ অভিনেত্রী শেফালি শাহের। ছবি: ইনস্টাগ্রাম

সম্পর্ক, বিয়ে, সন্তান জন্ম নিয়ে আধুনিক প্রজন্মের উদাসীনতা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মাতৃত্ব নিয়ে বিশেষ পরামর্শ অভিনেত্রী শেফালি শাহের (Shefali Shah)। তাঁর মতে, সন্তানের জন্ম দেওয়ার চেয়ে কুকুরের লালনপালন করা ভালো। তাঁর এই মন্তব্যে বিতর্কে অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটার লিলি সিংয়ের পডকাস্টে একটি সাক্ষাৎকার দেন অভিনেত্রী। তাতেই বিয়ে, মাতৃত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো করা উচিত নয় বলেই মত শেফালির। বলেন, “ভগবানের দিব্যি তুমি যখন ছোট তখন সিদ্ধান্ত নিও না। কারণ, তুমি জানো না তোমার কনুই পছন্দ নাকি নিতম্ব। সুতরাং শান্ত হও। তোমাকে সকলের সঙ্গে দেখা করতে হবে। বিয়ে করার আগে ভালো করে চিনতে হবে।”

Advertisement

তিনি আরও বলেন, “তুমি যদি বিয়ে নামের প্রতিষ্ঠানের উপর বিশ্বাস না করো, দয়া করে বিয়ে কোরো না। কারণ, একবার এগিয়ে আর পিছু ফেরা উচিত নয়। আগে নিজেকে বোঝার জন্য কিছুটা সময় দাও।” ইতিমধ্যে আলাপচারিতা আরও এগোতে থাকে। সঞ্চালিকা বলতে থাকেন, “তাই তো ৩৭ বছর বয়সেও আমি অবিবাহিত।” তার মাঝে শেফালি বলতে থাকেন, “আমি কিছু বলতে পারি? আমি জানি এই কথাটি বললে সমালোচনার ঝড় উঠবে। তবু বলছি। সন্তান জন্মের দরকার নেই। কুকুর পোষো।” অভিনেত্রী আরও বলেন, “একজন মানুষের জীবনে কুকুরই হল নিঃশর্ত ভালোবাসার উৎস।”

Advertisement

অভিনেত্রী শেফালি শাহের ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের অন্ত নেই। প্রথমবার অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিয়ে করেন। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর পরিচালক বিপুল অম্রুতলাল শাহের সঙ্গে ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বর্তমানে দুই ছেলে আর্যমান এবং মৌর্যর মা তিনি। পশুপ্রেমী হিসাবে পরিচিতি রয়েছে শেফালির। দু’টি সাইবেরিয়ান হাস্কি অ্যাশ এবং সিম্বার মা-ও তিনি সোশাল মিডিয়ায় প্রায়শয়ই পোষ্যর সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ারও করেন অভিনেত্রী। এদিকে, সম্প্রতি ‘দিল্লি ক্রাইম সিজন ৩’ ওয়েব সিরিজে কাজ করেছেন শেফালি। সেখানে দিল্লিতে নাবালিকা নিখোঁজ কাণ্ডের তদন্তে ডিআইজি বর্তিকা চতুর্বেদীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.