দীর্ঘ অপেক্ষার অবসান। দাম্পত্যের পাঁচ বছর পর প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন আলিয়া ভাটের প্রিয় বান্ধবী অভিনেত্রী অনুষ্কা রঞ্জন। বাবা হওয়ার আনন্দে আত্মহারা করণ জোহরের ‘স্টুডেন্ট’ আদিত্য শীল। সমাজমাধ্যমে যৌথ বিবৃতিতে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। রবিবাসরীয় ছুটির দিনে দুই থেকে চার হলেন আদিত্য-অনুষ্কা (Anushka-Aditya)। পরিবারে জোড়া লক্ষ্মীর আগমন। কোল আলো করে এসেছে যমজ কন্যাসন্তান।
আরও পড়ুন:
ছোট্ট সোনাদের নামও শেয়ার করেছেন নতুন বাবা-মা। আপাতত দুই খুদেকে নিয়ে জীবনের নতুন জার্নি উপভোগ করছেন অনুষ্কা রঞ্জন ও আদিত্য শীল। সবমিলিয়ে তারকা পরিবারে এখন খুশির আমেজ। লক্ষ্মীছানাদের কী নাম রাখলেন? সোশাল মিডিয়ায় আনন্দ জাহির করে যৌথ বিবৃতি, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সুখবর সকলকে জানাচ্ছি। আমাদের হৃদয় আজ ভালোবাসায় পরিপূর্ণ। ২৩.০৮.২০২৬-এ আমাদের জীবনে এসেছে আমাদের দুই কন্যা, ভীরা রঞ্জন শীল ও মাহি রঞ্জন শীল। আমার দুই সূর্যালোক আমাদের জীবনকে আলোকিত করতে এসেছে।’
View this post on InstagramAdvertisement
চলতি বছরের মে মাসে যৌথ পোস্টে অনুষ্কার বেবি বাম্পের ছবি ভাগ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন দম্পতি। সেই পোস্টের ক্যাপশনও ছিল বেশ নজরকাড়া। গত জুনে অনুষ্কা আইভিএফ-এর যন্ত্রণা সহ্য করার অভিজ্ঞতা ভাগ করেছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন মা হওয়ার জন্য কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। এই পদ্ধতি শুরুর সময় মনে হয়েছিল শরীরে কোনও সমস্যা রয়েছে।
View this post on Instagram
তবে সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্কা উপলব্ধি করেন, একটা সুন্দর পরিবার গড়ার স্বার্থে চিকিৎসা করা কোনও লজ্জার বিষয় নয়। দেড়শোটা ইকজেকশনের পরিবর্তে মাতৃত্বের সুখলাভ করেছেন অনুষ্কা। জীবনের সেই কঠিন সময় পরিবারের সমর্থনই ছিল তাঁর মানসিক জোর। প্রায় চার বছর প্রেমের সম্পর্কে থাকার পর, অনুষ্কার জন্মদিনে প্যারিসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অদিত্য। একুশে প্রেম পেয়েছিল পূর্ণতা, আর ছাব্বিশে সম্পূর্ণ হল সুখী পরিবারের বৃত্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?