Prosenjit Chatterjee

‘চিত্রনাট্যটা ফেরত নেওয়া হয়নি’, গল্প চুরি বিতর্কের মাঝে মানস মুকুল পালের নিশানায় প্রসেনজিৎ

শুক্রবার প্রেক্ষাগৃহে 'অভিমান' মুক্তির পরই পরিচালক সুমন ঘোষের বিতর্কিত পোস্টে সরগরম টালিগঞ্জ স্টুডিওপাড়া! সুমনকে সমর্থন করে উদ্বেগ প্রকাশ করলেন আরও এক পরিচালক মানস মুকুল পাল।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৫:৩৩

options
link
‘চিত্রনাট্যটা ফেরত নেওয়া হয়নি’, গল্প চুরি বিতর্কের মাঝে মানস মুকুল পালের নিশানায় প্রসেনজিৎ zoom
মানস মুকুল পালের নিশানায় প্রসেনজিৎ

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব করছেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একসময় ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রির ‘মেরুদন্ড’ ছিলেন বললেও অত্যুক্তি হবে না। মূল ধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ‘অটোগ্রাফ’-এর মতো ছবিতে প্রথমবার ছকভাঙা চরিত্রে ছক্কা হাঁকিয়েছিলেন প্রসেনিজৎ। ১৯ জুন ‘রকস্টার আকাশ চ্যাটার্জি’র ভূমিকায় ‘অভিমান’-এ ষাটোর্ধ্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাপুটে অভিনয়ের প্রশংসায় আবালবৃদ্ধবনিতা। কিন্তু, তাল কাটল অভিনেতার বিরুদ্ধে গল্প ও চরিত্র চুরির অভিযোগে।

শুক্রবার প্রেক্ষাগৃহে ‘অভিমান’ মুক্তির পরই পরিচালক সুমন ঘোষের বিতর্কিত পোস্টে সরগরম টালিগঞ্জ স্টুডিওপাড়া! প্রসেনজিৎ এই ঘটনার সত্যতা অস্বীকার করলেও সুমনকে সমর্থন করে উদ্বেগ প্রকাশ করলেন আরও এক পরিচালক মানস মুকুল পাল। তাঁর নিশানাতেও টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রকাশিত খবরের রেশ টেনে প্রসেনজিতের বিরুদ্ধে বিষোদগার করলেন সহজ পাঠের গপ্পো’ খ্যাত পরিচালক।

মানসের অভিযোগ, চব্বিশ পাঁচিশ সালে তাঁর লেখা একটি গল্প নিয়ে প্রসেনজিতের সঙ্গে কাজ করার কথা ছিল। দুজনের মধ্যে প্রাথমিক আলোচনার পর গত বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শুটিং শুরুর পরিকল্পনাও করা হয়েছিল। এমনকী অভিনেতা নিজে সেই ছবি প্রযোজনা করার ইচ্ছেপ্রকাশও করেছিলেন। কিন্তু, পরবর্তীতে সম্পর্কের তিক্ততা এমন জায়গায় পৌঁছে যায় ছবির কাজ শুরুর আগেই শেষ হয়ে যায়। পরিচালকের টিমের তরফে অভিনেতার সেক্রেটারিকে জানিয়ে দেওয়া হয় তাঁরা সিনেমাটি তৈরী করবেন না।

Suman Ghosh accuses Abhimaan star Prosenjit Chatterjee of Plagiarism story, character
প্রসেনজিতের বিরুদ্ধে গল্প-চরিত্র চুরির অভিযোগ সুমনের!

সুমন ঘোষের পোস্ট দেখে চিন্তিত হয়ে মানস জানিয়েছেন, ‘আজ সুমনদার সংবাদটি জেনে চিন্তিত হলাম। কারণ, আমার লেখা গল্প এবং সম্পূর্ণ চিত্রনাট্য উক্ত অভিনেতার কাছে রয়ে গিয়েছে। সেই সময় স্ক্রিপ্ট ফেরত চাওয়ার প্রবৃত্তি হয়নি। আশা করি ভবিষ্যতে আমার অভিজ্ঞতা এবং সুমনদার তিক্ত অভিজ্ঞতার শেষাংশ ভিন্ন হবে।’

Suman Ghosh Accuses Prosenjit Chatterjee of Plagiarism, Abhimaan producer reacts
যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার ছবি ‘অভিমান’-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

চল্লিশ বছরের বেশি সময় ভিন্নস্বাদের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তাঁর বিরুদ্ধে কোনওদিন এধরনের কোনও অভিযোগ শোনা যায়নি। এই ঘটনা টলিউডের ‘জ্যোষ্ঠপুত্র’কে বিব্রত করেছে সেকথা বলাই বাহুল্য। ‘অভিমান’-এর প্রিমিয়ারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিতের বক্তব্যে সেই ছাপ একদম স্পষ্ট তা বললে অত্যুক্তি হবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন