Ranbir Kapoor

রাহার থেকে ছড়িয়েছে সংক্রমণ! ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ ‘রাম’ রণবীর

আগামী ২৪ জুলাই দিল্লিতে নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে ৪,০০০ কোটির মহাকাব্য কথা প্রকাশ্যে আসবে। তার প্রাক্কালে কীভাবে অসুস্থ হলেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৫:৩৯

options
link
রাহার থেকে ছড়িয়েছে সংক্রমণ! ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ ‘রাম’ রণবীর
'রামায়ণ'-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ 'রাম' রণবীর

‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই বিপাকে ‘রাম’! অসুস্থ রণবীর কাপুর। আগামী ২৪ জুলাই দিল্লিতে হাইভোল্টেজ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রচারঝলক উন্মোচিত হওয়ার কথা। যেখানে শীর্ষ স্থানীয় নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে ৪,০০০ কোটির মহাকাব্য কথা প্রকাশ্যে আসবে। ‘প্রথম সংকল্প’ শীর্ষক অনুষ্ঠানের জন্য দিল্লির ভারত মণ্ডপমে বর্তমানে শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এমন আবহেই ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ কাপুরনন্দনের অসুস্থতার খবর এল। সেই প্রেক্ষিতেই বিনোদুনিয়ার অন্দরে কৌতুহলের ভিড়, আদৌ ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তো রণবীর কাপুর (Ranbir Kapoor)?

Advertisement

গতবার পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে মার্কিন মুলুকে গিয়ে সেদেশে ‘রামায়ণ’-এর পয়লা ঝলক প্রকাশ্যে আনায় সমালোচিত হতে হয়েছিল কাপুরনন্দনকে। কেন নিজের দেশ ভারতকে ব্রাত্য রেখে মার্কিন মুলুকে টিজার লঞ্চ করেনস অভিনেতা? প্রশ্ন তুলে অনেকেই কটাক্ষবাণ ছুড়েছিলেন। সেই প্রেক্ষিতেই এবার রণবীর কাপুরের ‘পাখির চোখ’ ছিল দিল্লির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিকে।

Ranbir Kapoor falls ill ahead of Ramayana trailer launch
আগামী ২৪ জুলাই দিল্লিতে হাইভোল্টেজ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রচারঝলক উন্মোচিত হওয়ার কথা।

ঠিক কী ঘটেছে? কীভাবেই বা অসুস্থ হলেন অভিনেতা? বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত রণবীর। কন্যা রাহার থেকেই অভিনেতা সংক্রমিত হয়েছেন। জানা গিয়েছে, দিন কয়েক আগেই ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত হয়েছিল রণবীর-আলিয়াকন্যা। এবার মেয়ের থেকে চোখের সংক্রমণে আক্রান্ত অভিনেতাও। চোখ লাল হয়ে ফুলে গিয়েছে। এমতাবস্থায় ‘রাম’ আদৌ ‘রামায়ণ’-এর প্রচারঝলক উন্মোচনের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন কিনা? প্রশ্ন উঠেছে। এবার যদিও কাপুরনন্দনের উপস্থিতি কাম্য, কারণ গতবার পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে মার্কিন মুলুকে গিয়ে সেদেশে ‘রামায়ণ’-এর পয়লা ঝলক প্রকাশ্যে আনায় সমালোচিত হতে হয়েছিল কাপুরনন্দনকে। কেন নিজের দেশ ভারতকে ব্রাত্য রেখে মার্কিন মুলুকে টিজার লঞ্চ করেনস অভিনেতা? প্রশ্ন তুলে অনেকেই কটাক্ষবাণ ছুড়েছিলেন। সেই প্রেক্ষিতেই এবার রণবীর কাপুরের ‘পাখির চোখ’ ছিল দিল্লির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিকে। কিন্তু তার প্রাক্কালেই ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত হয়ে বিপাকে অভিনেতা। তাঁর উপস্থিতি নিয়ে নানাবিধ জল্পনার মাঝেই জানা গেল, শত অসুস্থতা সত্ত্বেও দিল্লির অনুষ্ঠানে যাচ্ছেন রণবীর। তবে সংক্রমণ যাতে না ছড়ায় সেকারণে কালো চশমা পরতে হতে পারে তাঁকে। কারণ রণবীর কাপুর এবার কোনওভাবেই এই অনুষ্ঠান মিস করতে চান না।

Advertisement

‘রামায়ণ’-এর বাজেট প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। সুতরাং, সে দিক থেকে দেখতে গেলে রণবীর কাপুরের ‘রামায়ণ’ই হতে চলেছে ভারতীয় সিনেমার মহার্ঘতম ছবি। এবং এই মহাকাব্যকে দুই ভাগে পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ইতিমধ্যেই প্রথম ভাগের টিজার আশা জাগিয়েছে। কারণ রামের চরিত্র আত্মস্থ করতে যে রণবীর কাপুর কোনওরকম কসরত বাকি রাখেননি, সেটা ঝলকেই স্পষ্ট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.