সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের এতটা বছর পেরিয়ে এসেছেন৷ কখনও অ্যাকশন স্টার, কখনও কমিক অ্যাক্টর, কখনও বা ইন্টেন্স অভিনেতা৷ সব ধরনের চরিত্র করেছেন৷ তবে ‘ঢিসুম’-এ প্রথমবার এক সমকামীর চরিত্র ফুটিয়ে তুলতে পেরে গর্বিত বলিউডের খিলাড়ি, অক্ষয় কুমার৷
জন আব্রাহাম ও বরুণ ধাওয়ানের ‘ঢিসুম’ মাত্র ছয় দিনেই বক্স অফিসে ৫০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে৷ অনেকেই এর জন্য অক্ষয় কুমারের এই স্পেশ্যাল ক্যামিওকে কারণ মনে করছেন৷ দর্শকদের তাঁর এই বিশেষ চরিত্র পছন্দ হওয়ায় বেজায় খুশি আক্কি৷ সবাইকে জানিয়েছেন ধন্যবাদ৷
সমকামী ব্যক্তির চরিত্রে অভিনয় করার আগে একবারও তিনি ভাবেননি বলে জানিয়েছেন বলিউডের রুস্তম৷ বরং এই রকমই প্রতিক্রিয়াই যে পাবেন, সে বিষয়ে নিশ্চিত ছিলেন৷ অক্ষয় মনে করেন, কে কেমনভাবে নিজের জীবন যাপন করবে, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয়৷ যদি তাঁর করা চরিত্র সমকামীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে৷ তাহলে এমন চরিত্র কোনও আপত্তি নেই বলে জানান খিলাড়ি৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের