সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাঁ, রণবীরকে তিনি ভালবাসেন। আর সেটা বলতে আর কোনও দ্বিধা বা লুকোচুরি চান না আলিয়া ভাট। আর তাই তো প্রমিস ডেতেই আলিয়া জানিয়ে দিলেন রণবীরই তাঁর জীবনসঙ্গী!
রণবীর কাপুর আর আলিয়া ভাট প্রেম করছেন! বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে সেরা খবর ছিল এটাই। গুঞ্জন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, ঠিক তখনই রণবীর আর আলিয়া ঠিক করে ফেললেন, আর গোপন রাখবেন না তাঁদের প্রেম। তবে মুখে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আলিয়া বার বার রণবীরের প্রতি প্রেম উজাড় করে দেন। একই ভাবে আলিয়ার প্রতিও প্রেম, ভালবাসা উজাড় করে দেন রণবীর।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া যেন আরও বেশি স্পষ্টবাদী হয়ে উঠলেন। রণবীরের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, কোনও লুকোচুরি না করেই উত্তর দিলেন তিনি। আলিয়া জানালেন, ”রণবীরের সঙ্গে বহু আগেই আমার বিয়ে হয়ে গিয়েছে। তবে তা মনে মনে। আসলে, বহু বছর ধরেই রণবীরকে স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। সেই অর্থে আমি আর রণবীর বিবাহিত!”

[আরও পড়ুন: কাশ্মীরের তীব্র ঠান্ডায় শরীরে নামমাত্র পোশাক, হানিমুনের ছবিতে যেন আগুন ঝরালেন মৌনি]
ক্যাটরিনা ও ভিকির বিয়ে হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, আলিয়া ও রণবীরের পরিবার দু’ জনের বিয়ের প্ল্যানিং ফাইনাল করে ফেলেছেন। সূত্রের খবর অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর বা ২০২৩ সালের জানুয়ারিতেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। ইতিমধ্য়েই বিয়ে নিয়ে সব কথা ফাইনাল করে ফেলেছেন মহেশ ভাট ও নীতু কাপুর। কোথায় বিয়ে করছেন এই তারকা জুটি? জানা গিয়েছিল, ডেস্টিনেশন ওয়েডিংয়ে একেবারেই বিশ্বাসী নন রণবীর ও আলিয়া। বরং পরিবারের বয়স্ক সদস্যদের কথা মাথায় রেখে মুম্বইয়ের সাত তারা হোটেলেই নাকি বিয়ে করবেন তাঁরা। এমনকী, বিয়ের অনুষ্ঠানও হবে ছিমছাম। শোনা যাচ্ছে, রণবীরের কাকা এবং মহেশ ভাটের কথা মাথায় রেখেই এ ধরনের প্ল্যান করেছেন রণবীর ও আলিয়া।

[আরও পড়ুন: এবার ‘পুষ্পা’ অবতারে হিরো আলম! বাংলাদেশের রাস্তায় সাইকেল চালিয়ে গান ধরলেন নায়ক]
সর্বশেষ খবর
-
‘হয় চুক্তি করবে, নতুবা নরকে পাঠাব’, এবার রাষ্ট্রসংঘের মঞ্চ দাঁড়িয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
-
হকিতে ১৬-১ ব্যবধানে জয়, পদকের লক্ষ্যভেদ লক্ষ্য সেনদের, এশিয়ান গেমস পদক তালিকায় কোথায় ভারত?
-
ঘুরে ফিরে একটাই প্রশ্ন, নেতাজি এতখানি উপেক্ষিত কেন?
-
পড়ুয়াহীন স্কুলে কি তালা ঝুলবে? বিরোধীদের ‘অপপ্রচারের’ মধ্যে কী জানালেন মন্ত্রী
-
সুদিন নয়, দুর্দিনেরও বন্ধু! কঠিন সময়ে মাতৃহারা রানির পাশে থাকতে ছুটে গেলেন শাহরুখ