Alia Bhatt

গাঙ্গুবাঈয়ের পর ক্যাবারে ডান্সার, লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া যেন ‘আগ ভি, দিলো কি জান ভি!’

Love & War First Look: রেট্রো আবহে আত্মবিশ্বাসী, আবেদনময়ী আলিয়ার উপস্থাপন 'লাভ অ্যান্ড ওয়ার'-এর অন্যতম আকর্ষণ তা বললে অত্যুক্তি হবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৬:২৪

options
link
গাঙ্গুবাঈয়ের পর ক্যাবারে ডান্সার, লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া যেন ‘আগ ভি, দিলো কি জান ভি!’
আলিয়ার লুক। ছবি: বনশালির ইনস্টাগ্রাম

প্রায় বছর দুয়েক চর্চায় সঞ্জয় লীলা বনশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্য ‘লাভ অ্যান্ড ওয়ার।’ বৃহস্পতিবার রণবীরের লুক প্রকাশ্যে আনলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ সঞ্জয়লীলা বনশালি। ২৪ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত প্রচারঝলকে রেট্রো লুকে ধরা দিলেন অভিনেতা। চব্বিশ ঘণ্টা পেরনোর আগেই প্রকাশ্যে সিনেমার আরও এক হেভিওয়েট কাস্টিং আলিয়া ভাটের (Alia Bhatt) গ্ল্যামারাস লুক। রণবীরের মতোই রেট্রো লুকে হাজির কাপুরবধূ।

Advertisement

ক্যাবারে ডান্সারের ভূমিকায় দর্শকের মন মাতাবেন আলিয়া! রাজকীয় মেজাজে সাহসী পোশাকে চেয়ারে আগুনের গোলা রণবীরঘরনি! খোলামেলা পোশাকের সঙ্গে অভিব্যক্তির মিশেলে বনশালি এক নতুন আলিয়ার জন্ম দিলেন তা বলাই বাহুল্য। গাঙ্গুবাঈ হোক বা আলফা কিংবা ক্যাবারে ডান্সার, নিজেকে ভেঙেচুরে দক্ষ অভিনেত্রী হিসেবে বারবার প্রমাণ করছেন আলিয়া। এই আকর্ষণীয় লুকে ক্লিন বোল্ড অনুরাগীমহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

Advertisement

রেট্রো আবহে আত্মবিশ্বাসী, আবেদনময়ী আলিয়ার উপস্থাপন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর অন্যতম আকর্ষণ, তা বললে অত্যুক্তি হবে না। খোলা চুল তীক্ষ্ণ দৃষ্টি আর শরীরী নেশায় পর্দায় আগুন ধরাবেন আলিয়া! পোস্টারের ক্যাপশনে রয়েছে সেই ইঙ্গিত, ‘আগ ভি, দিলো কি জান ভি!’ যার বাংলা তর্জমা করলে হয়, আগুন তো বটেই, তেমনই আবার হৃদয়ের প্রাণও। ক্যাবারে ডান্সার আলিয়ার সৌষ্ঠব কোমরের ঝলকানি আর শরীরী হিল্লোল পুরুষের অস্থির হৃদয়কে কতটা তৃপ্ত করবে তার জন্য অবশ্য ২১ জানুয়ারি পর্যন্ত সবুর করতে হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhansali Productions (@bhansaliproductions)

আলিয়ার লুক প্রকাশ্যে আসতেই এক অনুরাগীর মন্তব্য, ‘গাঙ্গুবাঈ থেকে এই জায়গায়। সঞ্জয়লীলা বনশালির ইউনিভার্সের অন্যতম সদস্য। অধীর আগ্রহে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছি।’ আলিয়ার অপর এক ভক্ত উচ্ছ্বসিত হয়ে লেখেন, ‘ও মাই গড! আলিয়ার চরিত্রটি প্রকাশ্যে এসে গিয়েছে। দারুণ লাগছে।’ মাতৃত্বের পর আলিয়ার এই মারকাটারি লুক দেখে এক অনুগামী লিখছেন, ‘ওহ মাদার আলিয়া।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.