গভীর রাতে রণবীর কেন আলিয়ার বাড়িতে?

সুদূর বুলগেরিয়ায় একসঙ্গে সময় কাটাচ্ছেন দু'জন, দেখে নিন সেই বিশেষ মুহূর্তের ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ২০:৩৬

options
link
গভীর রাতে রণবীর কেন আলিয়ার বাড়িতে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রণবীর কিংবা আলিয়ার বিরাট বড় ভক্ত? আপনি কি চান না রণবীর বা আলিয়া আবার কোনও সম্পর্কে জড়িয়ে পড়ুক? তবে আপনার জন্য এই খবরটা সত্যি দুঃখজনক।

Advertisement

এই বছরের শুরুতেই শুরু হয়েছিল পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং। আর সেই ছবির শুটিং করতে বর্তমানে আলিয়া ও রণবীর পৌঁছে গিয়েছেন বুলগেরিয়া। সূত্রের খবর, বর্তমানে দুজনেই নাকি সেখানে শুটিং থেকে কয়েকদিনের বিরতি নিয়ে তাঁদের ফিটনেস প্রশিক্ষক জোনাথন ফ্লেচারের কাছে শরীর চর্চা করছেন। জোনাথন তাঁদের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেছেন। যা দেখে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। বলিউডের অনেকেই মনে করছেন রনবীর এবং আলিয়া মুম্বই থেকে অত দূরে সকলের চোখের আড়ালে নিজেদের সম্পর্কটা হয়ত আরও খানিকটা জোড়াল করে নিচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Training with Ranbir Kapoor and Aliaa Bhatt in preparation for the biggest Bollywood movie ever! I would never Imagine all the hard work these guys are going through, and I am sure this movie will hit the screens like the sun hits the 🌏. Huge shoutout and thanks goes out to my teacher, mentor, friend, @portal.ido for sending me numerous times to India to teach these amazing people, who have become good friends and will always be in my heart. This photo is after a very special movement training session in Sofia, 🇧🇬. Photo taken by the long arm man -Ranbir Kapoor. . . . #idoportal #idoportalmethod #movementculture #movement #RanbirKapoor #ranbir #aliabhatt #alia #brahmastra #bollywood #movementtraining #nuboyana #sofia #nofilter

Advertisement

A post shared by Jonathan Fletcher (@jonathanfletcher88) on


একটি বিশেষ সূত্র জানাচ্ছে, কিছুদিন আগে যখন আলিয়া এবং রণবীর দুজনেই শহরে ছিলেন, তখনও নাকি মাঝেমধ্যেই দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যেত। যদিও তাঁরা দুজনেই এই বিষয়টিকে ‘ব্রহ্মাস্ত্র’-র প্রস্তুতি পর্ব বলে এড়িয়ে গিয়েছেন। এমনকি বছরের শুরুর দিকে একবার নাকি রাত ১১টা নাগাদ রণবীরকে আলিয়ার বাড়িতেও যেতে দেখা গিয়েছে এবং সূত্র জানাচ্ছে সেই রাতে আলিয়ার বাড়িতেই থেকে গিয়েছিলেন রণবীর।

[OMG! বনশালির প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ]

এবিষয়ে বলিউডের ‘রিলেশনশিপ কিং’ করণ জোহরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা যদি নিজেদের মতো করে একটু সময় কাটাতে চায় তাতে ক্ষতি কি আছে আমি তো বুঝতে পারছি না! দুজনেরই বয়স অল্প, দুজনেরই কিছুদিন হল ব্রেকআপ হয়েছে। তাই ওরা হয়ত নিজেদের মধ্যে কথা বলে পুরনো দুঃখগুলো ভুলে থাকতে চাইছে। আমাদের উচিত ওদের সাহায্য করা।’

অনেকদিন ধরেই বি-টাউনের হাওয়ায় উড়ছিল খবর। তারকারাই কানাঘুষো করছিলেন, এবার বোধহয় বলিউডের দু’জন মোস্ট এলিজেবেল ব্যাচিলর সম্পর্কের সুতোয় আবদ্ধ হতে চলেছেন। এখন মনে হচ্ছে সেই সময় আর বেশি দেরি নেই। ‘ব্রহ্মাস্ত্র’-ই বোধহয় ব্রহ্মাস্ত্র হয়ে এদের দুজনের মনে প্রেমের সঞ্চার ঘটাবে।

[চিনে ৯০০ কোটির ব্যবসা করল ‘সিক্রেট সুপারস্টার’, কী করলেন খুশিতে পাগল আমির?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.