সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভেঙেছে। কিন্তু তিক্ততা নেই। অতীতের আছে তার জায়গায়। বর্তমান বর্তমানে। সম্পর্কের সমীকরণটা ঠিক এতটাই জলবত তরলং করে তুললেন আমির খান। আর প্রাক্তন স্ত্রী রিনা দত্তের পঞ্চাশতম জন্মদিনটা তাই খোশমেজাজেই কাটালেন আমির খান। সঙ্গে ছিলেন বর্তমান স্ত্রী কিরণ রাও।
[ জানেন, কেবিসিতে অমিতাভের কম্পিউটরে কী কী দেখা যায়? ]
কেরিয়ারের একেবারে গোড়ার দিকে আমিরের সঙ্গে আলাপ রিনার। তখন সহকারী পরিচালকের কাজ করছিলেন আমির। শুটিং চলাকালীন ক্যামেরা জোনের মধ্যে বারবার ঢুকে পড়ছিল একটি মেয়ে। কড়া ধমক দিয়েছিলেন আমির। পরে খারাপ লাগে। মেয়েটির সঙ্গে ভালভাবে কথা বলেন। সেই আলাপ গড়ায় পরিণয়ে। ষোলো বছর টিকেছিল দাম্পত্য। ২০০২ সালে রিনার সঙ্গে সম্পর্কে ইতি টেনে কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিন্তু রিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা রয়েই গিয়েছে। কোথাও কোনও তিক্ততা নেই। এমনকী আমিরের বর্তমান স্ত্রীও এ নিয়ে বেশ খোলামেলা। ‘সত্যমেব জয়তে’ চলার সময় দু’জনকে এক ফ্রেমে দেখাও গিয়েছিল। ইন্ডাস্ট্রির পরিচিতরা বলেন, রিনা ও তাঁর ছেলে মেয়েদের সঙ্গে কিরণ আজাদকে নিয়ে প্রায়শই বেরিয়ে পড়েন। বা কোনও বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটান।
[ রেখার জন্মদিন যেন ছক ভাঙতে পারা সাহসেরই সেলিব্রেশন ]
রিনার পঞ্চাশতম জন্মদিনটাও ছিল দু’জনের কাছেই বিশেষ। ‘সিক্রেট সুপারস্টার’-এর প্রমোশনে এই মুহূর্তে ভয়ানক ব্যস্ত আমির। কিন্তু ব্যস্ততা সরিয়ে রেখেই সোমবার গিয়েছিলেন জন্মদিনের পার্টিতে। আসলে পুরো পরিকল্পনাই ছিল আমির-রিনার সন্তান ইরা ও জুনেইদের। বাবার সঙ্গে তাদের সম্পর্ক ভালই। আর মায়ের জন্মদিনে বাবাকে কাছে চেয়েছিল তারা। হাজির বাবা আমিরও। তবে মজার বিষয় হল সঙ্গে ছিলেন কিরণ রাও। প্রাক্তন ও বর্তমানকে সঙ্গে নিয়েই জমজমাট সেলিব্রেশনে মাতেন আমির। খোলেন শ্যাম্পেনের বোতলও।
তিক্ততা বা ইগো বাদ দিলে সম্পর্ক যে কতটা সহজ পরিণতি পেতে পারে, তাই-ই যেন প্রমাণ করে দিয়েছেন আমির-রিনা।
সর্বশেষ খবর
-
স্রেফ কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট! বলছে সুপ্রিম কোর্ট
-
উঠছে নিষেধাজ্ঞা, তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে আমেরিকা! নয়া ‘বন্ধুত্বে’ কোন ‘কাঁটা’য় উদ্বিগ্ন ভারত?
-
বিশ্বের সর্বাধিক মুসলিমের বাস, সেই দেশের প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে হিন্দু ঐতিহ্য বাঁচানোর ‘শপথ’ মোদির
-
বাংলাদেশে ‘পুশ ব্যাক’! বছর পেরিয়ে মহদীপুর সীমান্ত দিয়ে দেশে সোনালি বিবির স্বামী-সহ ৪
-
বিমানসংস্থার সঙ্গে ‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি টাকার তিন অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি