Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
TMC

বিমানসংস্থার সঙ্গে ‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

মঙ্গলবারই সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় ইডি আধিকারিকরা বিশেষ অভিযান চালায়। এর মধ্যে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশনে’র অভিষেক ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:২০

options
link
বিমানসংস্থার সঙ্গে ‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি zoom
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার হিসাবে 'গরমিল'
Advertisement

ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় আরও বিপাকে তৃণমূল! মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। এরপরেই কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ আর্থিক তছরুপ আইনে এই পদক্ষেপ বলে ইডি সূত্রে খবর। যদিও তৃণমূলের দাবি, এহেন সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমনকী বেআইনি পদক্ষেপ বলেও সমাজমাধ্যমে পোস্ট কালীঘাট তৃণমূলের। 

মঙ্গলবারই সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় ইডির একাধিক দল বিশেষ অভিযান চালায়। এর মধ্যে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশনে’র অভিষেক ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে।

ইডি সূত্রের দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে! কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার দাবি, বিপুল এই টাকা গিয়েছে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থা ও তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। তাৎপর্যপূর্ণভাবে এই ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ভিআইপিদের বিমান ভাড়া দেয়। ইডি সূত্র বলছে, ওই সংস্থাকেই তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টার হেলিকপ্টার কেনে। মজার কথা হল, ওই বিমান এবং হেলিকপ্টারটি অভিষেক-সহ তৃণমূল নেতাদেরই ভাড়া দেওয়া হত। অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই সংস্থার মাধ্যমে কি তৃণমূলের নিজস্ব তহবিলের টাকা নয়ছয় হয়েছে। শুধু তাই নয়, পুরো বিষয়টির মধ্যে বড়সড় কেলেঙ্কারি রয়েছে বলেও অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের।

Advertisement

মঙ্গলবারই সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় ইডির একাধিক দল বিশেষ অভিযান চালায়। এর মধ্যে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশনে’র অভিষেক ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকেই অভিষেক বিমান ভাড়া নিতেন। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ, তা খুঁজে বের করতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে, তা-ও জানতে চায় ইডি। এমনকী, ইডির দাবি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতির কোনও টাকা তৃণমূল কংগ্রেসের অ‌্যাকাউন্টে এসেছে কি না, সেই সংক্রান্ত তথ‌্যও জানতে চেয়ে ইডি তদন্ত করছে। এর মধ্যেই তৃণমূলের তহবিল ফ্রিজ করার নির্দেশ ইডি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.