‘ভুল শুধরে’ ফের জোলির কাছে ব্র‌্যাড?

পিতৃত্বের ভূমিকা যে ভালভাবে পালন করতে পারেননি তা বুঝতে পেরেছেন ব্র্যাড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৯, ১৬:২৮

options
link
‘ভুল শুধরে’ ফের জোলির কাছে ব্র‌্যাড?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্র‌্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি কি ফের ব্র‌্যাঞ্জেলিনা হচ্ছেন? সোজা কথায়, হলিউডের এই বিবাহবিচ্ছিন্ন এবং জনপ্রিয় জুটি কি পুনর্মিলনের রাস্তা খুঁজে পেলেন?

Advertisement

[ভোল পালটে লাস্যময়ী প্রাক্তন বিগ বস প্রতিযোগী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরটা সম্ভবত হ্যাঁ। কারণ, দুই জনপ্রিয় ব্যক্তিত্বের ঘনিষ্ঠ মহলের খবর তেমনটাই বলছে। ব্র‌্যাড এবং জোলি দু’জনেরই বন্ধু—বান্ধবদের থেকে পাওয়া খবর অনুযায়ী, ব্র‌্যাড চাইলে অ্যঞ্জেলিনা তাঁকে ফিরিয়ে নিতেও পারেন। আরেকটা সুযোগ দিতে পারেন তাঁদের দু’জনের ছয় সন্তানের বাবার দায়িত্ব পালন করার। সূত্র অন্তত তেমনটাই বলছে।

Advertisement

lead_960

জানা গিয়েছে, ব্র‌্যাডের মদ ছাড়ার সিদ্ধান্তে নাকি বেশ খুশি হয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা। অন্যদিকে ব্র‌্যাডও তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, পিতৃত্বের ভূমিকা যে ভালভাবে পালন করতে পারেননি তা তিনি বুঝতে পেরেছেন। তিনি ভুল শুধরোতেও চান। এদিকে একবছর আগে ব্র‌্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির ডিভোর্স ফাইল হলেও তা এখনও অমীমাংসিত রয়েছে। দু’জনের কেউই নাকি বিষয়টি নিয়ে এগোতে বিশেষ আগ্রহ দেখাননি। সরকারি কাজকর্ম বেশিদূর এগনোয় বিশেষ গা করছেন না স্বামী—স্ত্রী কেউই। ঘনিষ্ঠ মহলের মতে, ‘অ্যাঞ্জ’কে ফিরে পেতে ব্র‌্যাডের লাগামহীন মদ্যপান ছাড়ার প্রাণপণ চেষ্টাই নাকি মন গলিয়েছে গিন্নির। তাই আইনি বিচ্ছেদের পথে নাকি স্থগিতাদেশ দিয়েছেন অ্যাঞ্জেলিনা স্বয়ং। স্বাভাবিকভাবেই প্রশ্নটা ঘুরে ফিরে উঠছে হলিউডের আনাচে কানাচে। তবে কি পুনর্মিলনের গন্ধ পাওয়া যাচ্ছে? একসঙ্গে ফিরছেন ব্র‌্যাড এবং অ্যাঞ্জেলিনা? শুভাকাঙ্খীরা অন্তত সেটাই চাইছেন। বন্ধুমহলেরও তীব্র ইঙ্গিত সেদিকেই। কিন্তু ব্র‌্যাড অ্যাঞ্জেলিনা আপাতত এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তাই এই জুটি ও তাদের সন্তানদের ভবিষ্যৎ কি? তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে দু’জনকে ফের একসঙ্গে দেখার আশায় বুক বাঁধছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্র‌্যাঞ্জেলিনা ফ্যানরা। গত বছর সেপ্টেম্বরেই ব্র‌্যাডের সঙ্গে মানিয়ে নিতে না পারার জন্য ডিভোর্স ফাইল দাখিল করেন অ্যাঞ্জেলিনা।

[৭৫ বছর বয়সেও তিনিই বলিউডের ব্যস্ততম অভিনেতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.