Tiktiki series Trailer

রঙ্গমঞ্চের নাটক থেকে ওয়েব সিরিজ, ‘টিকটিকি’র ট্রেলারে দুর্ধর্ষ অনির্বাণ-কৌশিক জুটি

এই 'টিকটিকি' নাটকেই মঞ্চ কাঁপাতেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২২, ২০:৩৫

options
link
রঙ্গমঞ্চের নাটক থেকে ওয়েব সিরিজ, ‘টিকটিকি’র ট্রেলারে দুর্ধর্ষ অনির্বাণ-কৌশিক জুটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙ্গমঞ্চের খবর যাঁরা রাখেন, ‘টিকটিকি’ (Tiktiki) শব্দটি তাঁদের কাছে খুবই পরিচিত। এই নাটকেই সত্যসিন্ধুর ভূমিকায় অভিনয় করতেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সঙ্গতে কৌশিক সেন। বাংলা থিয়েটারের জনপ্রিয় নাটককে ওয়েব সিরিজের রূপ দিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কালজয়ী চরিত্রটি ফুটিয়ে তুলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আর তাঁর সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

Advertisement

Kaushik and Anirban

Advertisement

করোনামুক্ত হলেও তাঁর পরবর্তী ধাক্কা সামলাতে পারেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০২০ সালের ১৫ নভেম্বর প্রয়াত হন অভিনেতা। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন অর্থাৎ ২০২১ সালের ১৪ নভেম্বর ‘টিকটিকি’ সিরিজে শুটিং শুরু করেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)। এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ। শনিবার প্রকাশ্যে এল ট্রেলার।

Advertisement

Kaushik Ganguly

[আরও পড়ুন: ম্যানগ্রোভের অন্দরের কাহিনি ‘সুন্দরবনের বিদ্যাসাগর’, কেমন হল ঋদ্ধি-ঊষসীর নয়া সিরিজ?

শাফের রচিত ‘স্লিউথ’ নাটকের বঙ্গানুবাদ ‘টিকটিকি’ তৈরি করেন কৌশিক সেন। স্বপ্ন সন্ধানীর এই নাটক বাংলা থিয়েটার জগতের অন্যতম সম্পদ। নাটকে সত্যসিন্ধু চৌধুরীর ভূমিকায় অভিনয় করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন দর্শকরা। সেই চরিত্র এই সিরিজে ফুটিয়ে তুলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সৌমেন্দ্র কৃষ্ণ দেব। জনপ্রিয় এই নাটকে বিমল নন্দীর সেজে মঞ্চে আসতেন কৌশিক সেন (Kaushik Sen)। সেই চরিত্রের নাম পালটে হয়েছে মিলন বসাক। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য।

Anirban Bhattacharya

সাসপেন্স থ্রিলার এই গল্পের আগাম ঝলকে অনির্বাণ-কৌশিক যুগলবন্দি দেখার মতো। দুই দোর্দণ্ডপ্রতাপ অভিনেতা একে অন্যকে ‘সূচ্যগ্র মেদিনী’ ছাড়েননি। “তুমি আমার স্ত্রীকে বিয়ে করবে?”, মিলনরুপী অনির্বাণের দিকে বন্দুক তাক করে প্রশ্ন সৌমেন্দ্র কৃষ্ণ দেব ওরফে কৌশিক গঙ্গোপাধ্যায়ের। এমন তীক্ষ্ণ সংলাপেই পরিপূর্ণ ‘টিকটিকি’  সিরিজের ট্রেলার। ১৮ মার্চ থেকে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে দেখা যাবে এপিসোডগুলি। 

[আরও পড়ুন: আপত্তির পরেও বাংলাদেশে সানি লিওনি! স্বামীর সঙ্গে ঢাকা থেকে ছবি পোস্ট অভিনেত্রীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.