Anupam Kher

২৬ বছর বাদে বাংলা সিনেমা প্রযোজনায় অনুপম খের, অভিনয়ে টোটা-পাওলিরা

শেষবার ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'বাড়িওয়ালি'র প্রযোজনা করেছিলেন। দীর্ঘদিন বাদে এবার ফের বাংলা ছবিতে বাইরে থেকে বিনিয়োগ আসতে চলেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৪:৫৭

options
link
২৬ বছর বাদে বাংলা সিনেমা প্রযোজনায় অনুপম খের, অভিনয়ে টোটা-পাওলিরা
অনুপম খের প্রযোজিত ছবিতে টোটা রায়চৌধুরী, পাওলি দাম

ছাব্বিশ বছর বাদে ফের বাংলা সিনেমায় অনুপম খের। শেষবার কাজ করেছিলেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে। কিন্তু তারপর বিগত দু’দশকে বাংলা সিনেমার সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না প্রবীণ অভিনেতার! তবে এবার ফের একবার টলিউডমুখো বলিউডের তাবড় মুখ অনুপম। খবর, গতবারের মতো এবারেও প্রযোজনার দায়িত্বে তিনি।

Advertisement

যদিও ‘বাড়িওয়ালি’ কিরণের কণ্ঠ নিয়ে সেসময়ে কম বিতর্ক হয়নি। তবে তারপর আর বাংলা সিনেমায় বিনিয়োগ করেননি অনুপম খের। এবার ছাব্বিশ বছর বাদে ফের টলিউড সিনেমার প্রযোজনায় অভিনেতা।

২০০২ সালে রিলিজ করেছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন স্বনামধন্য অভিনেত্রী তথা অনুপমপত্নী কিরণ খের। আড়াই দশক আগে ‘বাড়িওয়ালি’ ছবির শুটিং শুরুর আগে আচমকাই শেষমুহূর্তে সরে দাঁড়ান প্রযোজক। সেসময়ে ঋতুপর্ণ ঘোষের ভাবনাকে সিনেপর্দায় তুলে ধরতে প্রযোজক হিসেবে এগিয়ে আসেন অনুপম খের। বলা ভালো, স্ত্রী কিরণ অভিনীত সিনেমার হাল ধরতে তিনিই এগিয়ে এসেছিলেন। সেই সিনেমা পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বজুড়ে সমাদৃত হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও পেয়েছিল। যদিও ‘বাড়িওয়ালি’ কিরণের কণ্ঠ নিয়ে সেসময়ে কম বিতর্ক হয়নি। তবে তারপর আর বাংলা সিনেমায় বিনিয়োগ করেননি অনুপম খের। এবার ছাব্বিশ বছর বাদে ফের টলিউড সিনেমার প্রযোজনায় অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
India Pakistan News: Anupam Kher shares cousin's reaction from Jammu
অনুপম খের

খবর, ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘শুরু থেকে শুরু’ ছবিটি তৈরি করতে চলেছেন অনুপম খের। পরিচালনায় শমীক বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে বাংলা সিনেপাড়ার তাবড় দুই মুখ- টোটা রায়চৌধুরী, পাওলি দাম, যাঁরা টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও বর্তমানে চেনা মুখ। টোটা-পাওলি ব্যতীত এই ছবিতে দেখা যাবে রাহুল বোসকেও। দীর্ঘদিন বাদে বাংলা ছবিতে বাইরে থেকে বিনিয়োগ আসায় খুশি আরেক প্রযোজক ফিরদৌসুল হাসান। তাঁর কথায়, “ফ্রেন্ডস কমিউনিকেশন এবং মুম্বইয়ের অনুপম খের স্টুডিয়োজ-এর যৌথ উদ্যোগে এই ছবি হচ্ছে। এত দিন পরে বাইরে থেকে বিনিয়োগকারী আসছেন বাংলায়। এই ধারা বজায় থাকলে আখেড়ে বাংলা সিনেমার ভালো।”

Advertisement
অনুপম খের প্রযোজিত ছবিতে টোটা রায়চৌধুরী, পাওলি দাম

‘শুরু থেকে শুরু’ ছবিটি আদতে সম্পর্কের গল্প বলবে। এক দম্পতির সঙ্গে সমান্তরালে বাবা-মেয়ের সম্পর্কের কাহিনি ফুটে উঠবে শমীকের ফ্রেমে।

শমীক এর আগে মুম্বইয়ের বিজ্ঞাপনী জগতে কাজ করেছেন। এবার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন তিনি। জানা গিয়েছে, ‘শুরু থেকে শুরু’ ছবিটি আদতে সম্পর্কের গল্প বলবে। এক দম্পতির সঙ্গে সমান্তরালে বাবা-মেয়ের সম্পর্কের কাহিনি ফুটে উঠবে শমীকের ফ্রেমে। গল্পটা কীরকম? পাহাড়ের শান্ত-স্নিগ্ধ পরিবেশে এক দম্পতির সম্পর্ক আচমকাই বাঁক নেয় কঠিন পরীক্ষার মুখে। যে চরিত্রে অভিনয় করবেন টোটা ও পাওলি। আরেক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাহুল বোস। চলতি বছরের নভেম্বর, ডিসেম্বর নাগাদ শুটিং শুরু হওয়ার কথা। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী বাংলার কোনও পাহাড়ি অঞ্চলকেই লোকেশন হিসেবে বেছে নেওয়া হবে, বলে জানা গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন