বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে সামান্থা রুথ প্রভু। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস মা হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী। ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের মুহূর্তেই সেলেব পাপরাজ্জিদের লেন্সে ধরা পড়ে সামান্থার স্ফীতোদর! জল্পনার মাঝেই ছবির পরিচালক বি.ভি নন্দিনী রেড্ডি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “আমাদের ছবি মা ইন্তি বাঙ্গারামের সাফল্যের মাঝেই সামান্থার অন্তঃসত্ত্বার খবর আনন্দকে দ্বিগুণ করেছে। এটা সত্যিই দারুণ একটা সময়।” ২০ জুন শনিবার থেকে সামান্থার অন্তঃসত্ত্বা চর্চায় একেবারে সরগরম নেটভুবন। অপেক্ষা ছিল কবে তারকা দম্পতি নিজের মুখে সুখবর সকলের সঙ্গে শেয়ার করবেন। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ।
প্রযোজক স্বামী রাজ নিদিমরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় সামান্থা। বুধবার হায়দরাবাদে অনুষ্ঠিত হয় ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাকসেস পার্টি। সেখানে একসঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন রাজ ও সামান্থা। অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যম সামান্থাকে কাছে পেয়েই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করেন। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে বরং হসিমুখে সুখবরে সিলমোহর দিলেন অভিনেত্রী। সেই সঙ্গে মাতৃত্বকালীন ছুটির পরিকল্পনার কথাও বললেন হবু মা সামান্থা। সেসময় হবু মায়ের চেহারার প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছিল!
আরও পড়ুন:

এই মুহূর্তে তাঁর হাতে বেশ কিছু হাত রয়েছে। সেগুলো শেষ করেই মাতৃত্বকালীন অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে আবার দর্শকের দরবারে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ ঘরনি। ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের মঞ্চ থেকে সামান্থা বলেন, “মা ইন্তি বাঙ্গারাম-এর পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। কারণ এই মুহূর্তে আমার শারীরিক পরিস্থিতির দিকে একটু বেশি নজর দিতে হবে। শীঘ্রই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি। এরপর আবার আমার ভক্তদের জন্য নতুন একটি সিনেমা নিয়ে ফিরব।”

I have to take maternity leave from now,Thankyou for your wishes about my personal happiness…
Actress @Samanthaprabhu2 revealed about her pregnancy news and its completely true…#Samantha #MaaIntiBangaaram pic.twitter.com/eYyd0ECJwU
— Karthikuuu (@Anchor_Karthik_) June 24, 2026
এই ঘোষণার পরই সন্তানসম্ভবা সামন্থাকে অভিনন্দন জানান সেখানে উপস্থিত প্রতিটি সদস্য। শুভেচ্ছা আর ভালোবাসায় আপ্লুত সামান্থাও সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সিনেমার সাফল্যের সঙ্গে জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন দম্পতির জীবনে খুশির ডবল ডোজ, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘একটা সত্যি কেতনের জীবন বাঁচাতে পারত’, পুণে কাণ্ডে হিনার নিশানায় তরুণ প্রজন্মের মানসিকতা
-
ফের কলকাতা হাই কোর্টে ছুটলেন অভিষেক, এবার কী দাবি তৃণমূল সাংসদের?
-
যথেষ্ট প্রমাণ মিলেছে! রাম মন্দিরে চুরিতে এবার বিজেপিকে বিঁধল বিশ্ব হিন্দু পরিষদও
-
সৌজন্যে ভারতীয় সেনা, মাত্র পাঁচদিনেই খুলল দুধিয়া সেতু, স্বাভাবিক শিলিগুড়ি-মিরিক
-
জোড়া গোলের পর রোনাল্ডোকে দেখতে পাগলপারা ভক্তকুল, নিরাপত্তা দ্বিগুণ করল ফিফা