সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজক হিসেবে তিন নম্বর ছবিটির দিকে এগোচ্ছেন অনুষ্কা শর্মা৷ বরাবরই নিজের প্রযোজনায় অন্যরকম কিছু করে দেখাতে চান৷ কখনও সেটা সামাজিক ইস্যু হতে পারে, কখনও বা তা আঞ্চলিক কোনও ঐতিহ্যের পুনরুদ্ধার৷ নয়া ছবিতেও রাখলেন চমক৷ ‘পরি’ নামের এ ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে৷
[ ট্রেনেই হস্তমৈথুন! যুবককে ছাতা দিয়ে পিটিয়েছিলেন স্বরা ভাস্কর ]
এর আগের ছবি ‘ফিল্লৌরি’তে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল দিলজিত দোসাঞ্জকে৷ আঞ্চলিক ছবির নায়কদের সঙ্গে নিয়ে বলিউডের এই যাত্রা যেন এক উভমুখী ক্রিয়া৷ বলিউড তো তার সীমা প্রসারিত করছেই, পাশাপাশি আঞ্চলিক ছবি ও অভিনেতারাও জাতীয় স্তরে পৌঁছাচ্ছেন খুব সহজেই৷ প্রযোজক হিসেবে এই কাজটিই করে চলেছেন অনুষ্কা৷ এবার তাই বাঙালি অভিনেতার সঙ্গে কাজ করতে চান তিনি৷
[ সুস্মিতা সেনের জন্য স্ত্রীকে ঠকিয়েছিলেন, স্বীকারোক্তি পরিচালকের ]
বলিউডে পরমব্রত চট্টোপাধ্যায় মানেই ‘কাহানি’র রানা৷ সুজয় ঘোষের ছবিতে স্মার্ট পুলিশ অফিসার হয়েই চমকে দিয়েছিলেন পরমব্রত৷ তাঁর অভিনয়ের উপর ভরসা করে অনেক ঝুঁকি নিতে পেরেছেন বাঙালি প্রযোজক ও পরিচালকরা৷ এবার সে কাজই করে দেখালেন অনুষ্কা৷ প্রযোজক হিসেবে তৃতীয় ছবির কথা ভেবেই তাই ডাক পাঠালেন পরমব্রতকে৷ ১ মে অনুষ্কার জন্মদিন৷ ২৮ বছরের অভিনেত্রী তথা প্রযোজিকা জানাচ্ছেন, ‘পরি’ ছবির চিত্রনাট্য তাঁর এতো ভাল লেগেছে যে পরিচালকের দৃষ্টিভঙ্গির উপর পুরো ভরসা রাখছেন তিনি৷ অন্যদিকে অনুষ্কার সঙ্গে জুটি বাঁধার ব্যাপারে পরমব্রতর কী প্রতিক্রিয়া? তিনি জানাচ্ছেন, ছবির চিত্রনাট্য সত্যিই তাঁর খুব ভাল লেগেছে৷ অনুষ্কার সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী বলে জানিয়েছেন৷
ছবির পরিচালনা করছেন প্রোসিত রায়৷ তাঁরও এই প্রথম পরিচালনা৷ জুন থেকেই শুরু হবে ছবির শুটিং৷
#AnushkaSharma to star opposite Bengali actor #ParambrataChatterjee in her third production titled ‘Pari’.
— Press Trust of India (@PTI_News) May 1, 2017
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের