সোনম কি তবে চুপিচুপি বাগদান সেরে ফেললেন?

হাতের আংটিই কি তার প্রমাণ, কী বলছেন সোনম?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ১৭:২৩

options
link
সোনম কি তবে চুপিচুপি বাগদান সেরে ফেললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন ধরেই বি-টাউনে চলছে গুঞ্জন। অনেকে বলছেন এই বছরের শেষেই বিয়েটা করে ফেলবেন তাঁরা। আবার অনেকে বলছেন এই বছর না হলেও সামনের বছরের শুরুতেই পাকাপাকিভাবে ব্যবসায়ী আনন্দ আহুজার গৃহিনী হতে চলেছেন সোনম কাপুর। কিন্তু গত বুধবার একটি অনুষ্ঠানে তাঁকে দেখে চমকে গেলেন একদল সাংবাদিক। কারনটা শুনলে আপনিও চমকে যেতে পারেন।

Advertisement

আগে তিনি নিজের প্রেম নিয়ে মোটেই মুখ খুলতেন না সকলের সামনে। তবে বর্তমানে মিডিয়ার সামনে নিজের প্রেম নিয়ে কথা না বললেও সোশ্যাল মিডিয়াতে প্রেমের বিষয়ে তিনি বেশ খোলামেলা। আর সেই কারণেই ভ্যালেন্টাইনস ডে-র দিন প্রথমে তিনি নিজেদের পুরনো একটি ছবি দিয়ে তাঁদের প্রেমের কথা জানিয়েছেন। তারপর আবার আনন্দ তাঁকে যে উপহার পাঠিয়েছেন সেই ছবিও তিনি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে লিখেছিলেন, এরকম একটা উপহার ছাড়া দিনটাই মাটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গুরুতর অসুস্থ দীপিকা-ইরফান, পিছিয়ে গেল বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবির শুটিং]

Advertisement

আর এবারে তো একেবারে হাতেনাতে ধরা পড়লেন সোনম। বুধবার একটি অনুষ্ঠানে কথা বলার সময়ই সাংবাদিকরা লক্ষ্য করেন তাঁর হাতের রয়েছে একটি বিশেষ আংটি। দেখা মাত্রই তাঁরা সরাসরি প্রশ্ন করেন, এই আংটি কি আনন্দ তাঁকে দিয়েছেন? কিন্তু কথাটি সুন্দরভাবে এড়িয়ে যান সোনম। তিনি বলেন, ‘দিলেও আমি মিডিয়ার সামনে সেই কথা কেন বলব?’

তখন তাঁকে অন্য একজন ঘুরিয়ে প্রশ্ন করেন তবে আপনারা কবে বিয়ে করছেন সেটা যদি বলেন? তখন সোনম জানান, ‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে আগেও কখনও কথা বলিনি। এবারেও বলব না।’

এসব শুনে অনেকেই মনে করছেন বিরাট-অনুষ্কার মতই সোনম-আনন্দও হয়ত সকলের চোখের আড়ালে কাউকে কিছু না জানিয়ে পরিবারের উপস্থিতিতে বিয়েটা সেরে ফেলবেন বিদেশের মাটিতে। আর তাঁর আগেই বোধহয় চুপিচুপি নিজেদের এনগেজমেন্টবাগদানটাও সেরে ফেলেছেন তাঁরা। আর তার প্রমাণ স্বরূপ এদিন তাঁর হাতে ওই বিশেষ আংটি দেখা গিয়েছে।

যদিও বর্তমানে সোনম তাঁদের নিজেদের প্রোডাকশন হাউসের সিনেমা ‘বীর দি ওয়েডিং’ নিয়ে ভীষণ ব্যস্ত। কারণ চলতি বছরের পয়লা জুন এই ছবিটি মুক্তি পাবে বলেই তিনি জানিয়েছেন।

[দেশের মাটিতেই পর্নস্টার মিয়া মালকোভার ছবির শুটিং, ফের বিপাকে রামু]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.