Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Vaibhav Sooryavanshi

রাজস্থান সতীর্থ আর্চারের ফাঁদেই পা বৈভবের! ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট’, খোঁচা আরেক ইংরেজ তারকার

আইপিএলেই আর্চার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, কীভাবে বৈভবকে বিপাকে ফেলা যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ০৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ০৯:৫৭

options
link
রাজস্থান সতীর্থ আর্চারের ফাঁদেই পা বৈভবের! ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট’, খোঁচা আরেক ইংরেজ তারকার zoom
বৈভব সূর্যবংশী ও জোফ্রা আর্চার।

আইপিএল মাতালেও আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব সূর্যবংশীর ম্যাজিক এখনও দেখা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টিতে বড় রান পায়নি। আর তিনটি উইকেটের পিছনেই একজনের হাত- জোফ্রা আর্চার। যিনি কি না রাজস্থান রয়্যালসে বৈভবের সতীর্থ। তাই কি বৈভবের দুর্বলতা জানেন ইংরেজ পেসার? এর মাঝে ‘আন্তর্জাতিক ক্রিকেট’ নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না আরেক ইংরেজ ক্রিকেটার মইন আলি।

আইপিএলে আগুনে ফর্মে ছিল বৈভব। আয়ারল্যান্ড সিরিজে অবশ্য ১৫ বছর বয়সি ক্রিকেটারের অভিষেক হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিবেশে অভিষেক হয়েছে। ভারত সবকটি ম্যাচেই হেরেছে। আর সেখানে বৈভবের রান যথাক্রমে ১৫, ১৩, ১৪। আর তিন ক্ষেত্রেই আর্চার তার উইকেট তুলেছে। আইপিএলে দু’জনেই একসঙ্গে খেলেছে। যেখানে অন্য বোলারদের পিটিয়ে বৈভব রান করেছে, সেখানে ম্যাচে আর্চারের মুখোমুখি হতে হয়নি। কিন্তু ইংরেজ পেসার কি দুর্বলতা খুঁজে পেয়েছিলেন? আইপিএলে একটি ম্যাচের পর আর্চারকে এই নিয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেছিলেন, “আইপিএল শেষ হলে সেটা জানতে পারবেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেটা সত্যিই জানা যাচ্ছে। বৈভবও নিশ্চয়ই বুঝতে পারছে, ভারতের পাটা উইকেট থেকে ইংল্যান্ড কতটা আলাদা! সেই কথা মনে করিয়ে খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মইন আলি। একটি পডকাস্টে তিনি বলেন, “আর্চার যেভাবে বৈভবকে বল করছে, তা দেখে মজা লাগছে। বাউন্সারে ওকে আউট করছে। আইপিএলের সময় শুনছিলাম, বৈভব নাকি আর্চারকে নেটে ছক্কা মারছে। বৈভব নিঃসন্দেহে দারুণ ব্যাটার। আমি ওর প্রতিভাকে ছোট করতে চাই না। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটটা আলাদা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.