Arindam Sil

‘আমাকে ফাঁসানো হয়েছে’, যৌন হেনস্তার অভিযোগে ইন্ডাস্ট্রির ‘বন্ধুদের’ দিকে তীর অরিন্দম শীলের

অরিন্দম শীলের নিশানায় কারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৫, ১৩:৩২

options
link
‘আমাকে ফাঁসানো হয়েছে’, যৌন হেনস্তার অভিযোগে ইন্ডাস্ট্রির ‘বন্ধুদের’ দিকে তীর অরিন্দম শীলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর আর জি কর ইস্যুর আবহে যখানে সমাজ তথা কর্মস্থলে সম্মান-সুরক্ষার দাবিতে পথে নেমে একজোট হয়েছিলেন নারীরা। তখন সিনে ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী, মহিলা কলাকুশলীরা কতটা সুরক্ষিত? সেই প্রশ্ন নতুন করে মাথা চাড়া দিয়েছিল। আর সেই আবহেই অরিন্দম শীলের (Arindam Sil) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দারস্থ হয়েছিলেন নবীন প্রজন্মের এক অভিনেত্রী। তার দিন কয়েকের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন-এর দ্বারস্থ হন আরও এক টলিউড অভিনেত্রী। যে ‘মিটু’ অভিযোগ নিয়ে উত্তাল হয় টলিউড। নতুন বছর পড়তেই এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন অরিন্দম শীল।

Advertisement

নবীন প্রজন্মের এক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। পরিচালকের বিরুদ্ধ দায়ের হয়েছিল এফআইআর-ও। শুধু তাই নয়, মহিলা কমিশনের জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তার পর থেকেই টলিপাড়ার লাইমলাইটের অন্তরালে অরিন্দম। নিজেকে খানিকটা গুটিয়েই রেখেছিলেন। তবে এবার টলিউডের ‘তথাকথিত বন্ধুদের’ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিচালকের।

Advertisement

অরিন্দম শীলের মন্তব্য, “একটা শুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কী করে ঘটতে পারে? সেটা সকলের ভেবে দেখা উচিত ছিল। পরিচালক হওয়ার পাশাপাশি আমি যেহেতু অভিনেতা, সেই কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই। এই ঘটনাটা যখন ঘটল, তখন শুটিং ফ্লোরে সব কলাকুশলীরা উপস্থিত ছিলেন। কিন্তু যখন অভিযোগ উঠল, তখন একজনকে সকলে মিলে আক্রমণ করার সুযোগ পেয়েছে, আর সেটাই বড় হয়ে দাঁড়িয়েছে।” এরপরই আরও বিস্ফোরক পরিচালক! তাঁর সংযোজন, “অভিযোগকারিণীর কাছের এক মানুষ ফেডারেশনের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে ফোন করে চারজন টেকনিশিয়ানকে আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য চেয়েছিলেন। আমার সঙ্গে নিয়মিত কাজ করেন যেসব অভিনেত্রীরা, তাঁদের বলা হয়েছে-স কী রে, তোরা কিছু বলছিস না কেন! আমার বিরুদ্ধে অনেকের রাগ আছে। একজন অভিনেত্রী বিদেশে গিয়ে চুরি করেছিলেন। জেলে যেতে-যেতে বেঁচেছেন! অন্য সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আমাকে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে ডাকা হয়েছিল। এর বাইরেও অনেকের রাগ থাকার কারণ রয়েছে। সেটা হল, আমি ছবির অন্য কাজের সঙ্গে জড়িত থাকার পর পরিচালক হয়ে গিয়েছি। আমাকে যে অনেকে মিলে ফাঁসানো হয়েছে, সেখানে আমার তথাকথিত সহকর্মী -বন্ধুরাও জড়িত।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.